ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২


চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আলোচিত জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার রামপুরা ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে এবং পিয়াস একই গ্রামের আলী আহমেদের ছেলে। নিহত রাকিব ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।

র‍্যাব জানায়, উপজেলার খানপুর গ্রামে নিহত রাকিবের বাবা ও চাচা যৌথভাবে নিজেদের জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব চাঁদার টাকা তার চাচার কাছ থেকে এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গত শনিবার ৩০ মে রাকিব বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে বাস খাদে, নিহত সুপারভাইজার; আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ঝালকাঠিতে বাস খাদে, নিহত সুপারভাইজার; আহত ৫

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ার ফলে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনার সময়ে বাসের অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এ দুর্ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে, যখন নলছিটি উপজেলার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় বাসটি খাদে পড়ে।

নিহত বাস সুপারভাইজার মনির হোসেন (৪০) নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নাহিদ সুপার পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানিয়েছেন, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রা শুরু করা বরিশালগামী নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথের অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এ সময়, আহত সুপারভাইজার মনির হোসেন বাসের নিচে চাপা পড়েন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাসের অন্যান্য যাত্রীরা জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বাসটি উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে মো. মামুন খন্দকারের দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে মো. মামুন খন্দকারের দায়িত্ব গ্রহণ

বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মো. মামুন খন্দকার। আজ রবিবার (০৫ জুলাই ২০২৬) তিনি এই পদাভিষিক্ত হন।

এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. খায়রুল আলম সুমন নবাগত জেলা প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী জেলা প্রশাসক জনাব মো. খায়রুল আলম সুমন নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কার্যকাল কামনা করেন। অন্যদিকে, নবাগত জেলা প্রশাসক জনাব মো. মামুন খন্দকারও বিদায়ী জেলা প্রশাসকের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বরিশালের সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে একসঙ্গে ১০ হাজার সাপ অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


সুন্দরবনে একসঙ্গে ১০ হাজার সাপ অবমুক্ত

প্রায় ১০ হাজার সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বাগেরহাটের শরণখোলার চাল রায়েন্দা গ্রামের বাসিন্দা মো. শামছু তালুকদার। তিনি স্থানীয়দের কাছে একজন দক্ষ ও অভিজ্ঞ সাপ উদ্ধারকারী হিসেবে খুবই পরিচিত। লোকালয়, বসতবাড়ি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ ঢুকে পড়ার খবর পেলেই, তিনি দিনের কোনও সময়ের তোয়াক্কা না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

শনিবার (৪ জুলাই) সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামের দুলাল গরামীর সবজিখেতের ঘেরার জালে আটকে পড়া একটি পদ্ম গোখরা উদ্ধার করেন শামছু তালুকদার। প্রায় ৬ ফুট লম্বা এবং ২ কেজি ওজনের বিষধর সাপটি তিনি নিরাপদে উদ্ধার করে পরে সুন্দরবনে অবমুক্ত করেন।

দীর্ঘদিনের অভিজ্ঞতা, ধৈর্য এবং দক্ষতার মাধ্যমে তিনি সাপের কোনো ক্ষতি না করে নিরাপদে উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনে ফিরিয়ে দেন। শামছু তালুকদারের দাবি, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের আগ থেকেই শুরু হওয়া এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে প্রায় ১০ হাজার সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন।

তিনি জানান, ঢাকাসহ ভারতের কলকাতায় প্রশিক্ষণ নিয়ে সাপ উদ্ধারের কৌশল আয়ত্ত করেছেন। এরপর থেকে তিনি মানুষের জীবন ও বন্যপ্রাণীর নিরাপত্তাকে সমান গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিষধর কিংবা অবিষধর—যে কোনো সাপের খবর পেলেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, তিনি নিরাপদে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

শামছু তালুকদার বলেন, সাপ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তারা ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আতঙ্কিত হয়ে সাপ হত্যা না করে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করাই সবচেয়ে ভালো। তিনি আরও বলেন, সাপ ধরার আগে তিনি পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী কিছু আচার-অনুশীলন অনুসরণ করেন। তবে সফলভাবে সাপ উদ্ধারের মূল ভিত্তি হলো অভিজ্ঞতা, ধৈর্য, সতর্কতা এবং সঠিক কৌশল।

বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘ওয়াইল্ডটিম’-এর কর্মকর্তা আলম হাওলাদার বলেছেন, শামছু তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করছেন। বন্যপ্রাণী সংরক্ষণ এবং সাপ সম্পর্কে মানুষের অযৌক্তিক ভয় দূর করতে তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্ত করার সংস্কৃতি গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতকড়া পরানোর মুহূর্তে পুলিশের হাত ফসকে আসামির পালানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


হাতকড়া পরানোর মুহূর্তে পুলিশের হাত ফসকে আসামির পালানো

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের ফাঁড়ি থেকে হাতকড়া পরানোর সময় ফরিদ হোসেন (২৮) নামে এক আসামি পালিয়ে গেছে। শনিবার (৪ জুলাই) সকালে পুলিশ পুনরায় ফরিদ হোসেনকে গ্রেপ্তার করে। এর পূর্বে শুক্রবার (৩ জুন) রাত ৮টার দিকে আসামি সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যায়। ফরিদ হোসেন কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তার মায়ের দায়ের করা মামলায় চুরি এবং মারধরের অভিযোগ রয়েছে। তিনি একটি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ হোসেনের বিরুদ্ধে তার মা চুরি ও মারধরের অভিযোগে মামলা করেন। এই মামলায় আদালত ফরিদ হোসেনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সাফাদারপুর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ফরিদ হোসেনকে আটক করে। ওই সময় হাতকড়া পরানোর ঘটনা ঘটার প্রেক্ষিতে কৌশলে ফরিদ পালিয়ে যায়। তারপরে রাতভর কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে শনিবার সকালে ফরিদের আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারের পরে পালিয়ে যাওয়ার অভিযোগে ফরিদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%