১১:২৪ এম
কেউ যদি ন্যায্য অধিকার না দেয় তবে তারা চুপ করে থাকবেন না বরং জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার ৭০ শতাংশ জনগণের দেয়া গণভোটের রায়কে অগ্রাহ্য করে দেশকে যেখানে রেখেছে সেখানে তা বহাল রয়েছে। এতে কোনো পরিবর্তন হয়নি। বিরোধী দল হিসেবে আমরা এই বিষয়ে জনগণের কাছে এসেছি।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার অধিকার নেই: সাদিক কায়েম
দেশবাসীকে অধিকার আদায়ে অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে চরম অবনতি ঘটেছে। সম্প্রতি গাইবান্ধা ও লক্ষ্মীপুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
জামায়াত আমির আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সকল মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে কোনো ভ্রূক্ষেপ রাখছেন না। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন।’
তিনি জানিয়েছেন, সরকার যদি ভালো উদ্যোগ নেন তবে তারা সহযোগিতা করবেন। তিনি বলেন, ‘যদি সিদ্ধান্ত নেন তবে তার প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিরোধও করবো।’
ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন, ‘কেউ আমাদের ন্যায্য অধিকার না দিলে আমরা চুপ করে থাকবো না বরং জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাবো।’
আরও পড়ুন: সিরাজদিখানে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রদলের মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন