ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানালো


বাংলাদেশ বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানালো

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশ্যে ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জি সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল সেশনে এই আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: ড. আতিক মুজাহিদ: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সামিটের ‘স্ট্র্যাটেজিক স্টেজে’ আয়োজিত মিনিস্টেরিয়াল সেশনে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বঙ্গোপসাগরের অফশোর সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে জ্বালানির চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও অন্যান্য জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

এই বিডিং রাউন্ডের আওতায় বঙ্গোপসাগরের ১১টি অগভীর এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক উন্মুক্ত করা হয়েছে। মোট ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন: রাজনগর উপজেলা জামায়াতের আমির হলেন আবুর রাইয়ান শাহীন

সম্মেলনে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং বিনিয়োগের ইতিবাচক প্রবাহের বিষয়টি উল্লেখ করেন।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন সহায়ক নীতির কথাও তিনি তুলে ধরেন। এসব নীতির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশকে আরও সহজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

উপস্থাপনায় বঙ্গোপসাগরের অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক সিসমিক তথ্যের সহজলভ্যতা বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর বিভিন্ন বাণিজ্যিক শর্ত উপস্থাপন করা হয়। এসব শর্ত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক হিসেবে তুলে ধরা হয়।

আরও পড়ুন: বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের উন্নয়নে ৮৫ লাখ টাকা বরাদ্দ

অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে বাংলাদেশের ভূতাত্ত্বিক ও সিসমিক ডেটা পর্যালোচনার আহ্বান জানানো হয়।

চলমান অফশোর বিডিং রাউন্ডে অংশ নিতে আগ্রহী কোম্পানিগুলোকে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাংনীর বামন্দী ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক কমল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


গাংনীর বামন্দী ইউপি আ

মেহেরপুরের গাংনীর বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার কর্মস্থল রামনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

ওবায়দুর রহমান কমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি কার্যক্রম নিষিদ্ধ। গাংনী থানার ওসি তদন্ত শিমুল জানান, বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে বকুল হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


চারঘাটে বকুল হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজশাহীর চারঘাটে বকুল হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের হলিদাগাছী রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা এ সময় বকুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বকুল তার শ্বশুরবাড়ি পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামে গেলে আসামিরা তাকে জোরপূর্বক আটক করে। অভিযোগ রয়েছে, পরে তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। বকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে চারঘাট-বাঘা মহাসড়কের হলিদাগাছী রেলগেট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় প্রায় ৪৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের ছেলে রাকিবুল ইসলাম অলিভ, স্থানীয় ইউপি সদস্য ও সমাজসেবক মুক্তার হোসেন মুক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, বকুলকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এ ঘটনায় নিহত বকুলের স্ত্রী ফাহিমা খাতুন বাদী হয়ে গত ২৯ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—রতন আলী ও স্বপন (পিতা: মৃত এসকেন্দার আলী), মো. রইস (পিতা: ওমর আলী), নফেল উদ্দিন উকিল (পিতা: মৃত হাকিম উদ্দিন) এবং মো. বাকী (পিতা: নফেল উদ্দিন)। তাদের সবার বাড়ি পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মানববন্ধনের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার অধীন হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের ইস্তাম্বুলে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের বিমান জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


তুরস্কের ইস্তাম্বুলে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের বিমান জব্দ

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান আটক করা হয়েছে, কারণ বকেয়া পাওনা শোধ না করায় এটি জব্দ করা হয়েছে। বিমানটির বিরুদ্ধে প্রায় ৩০ লাখ ইউরো (প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার) বকেয়া রয়েছে, যার কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে যাত্রীরা বসে পড়ার পর উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। ঠিক সেই সময় আদালতের নির্দেশ নিয়ে কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে বিমানটির কার্যক্রম বন্ধ করে দেন।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে এই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্পিয়ান এয়ারলাইনস জানায়, প্রশাসনিক কিছু সমস্যার কারণে তাদের একটি বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

বর্তমানে ইস্তাম্বুল বিমানবন্দরের বকেয়া সেবামূল্য পরিশোধ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, বিমানটি খুব শীঘ্রই ইরানে ফিরে আসবে।

যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুতে ইরানের বিমান খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সতর্ক করেছে যে, ইরানি এয়ারলাইনসগুলোর সঙ্গে ব্যবসা করলে যেকোনো কোম্পানি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বিপদে পড়তে পারে। তবে তুরস্ক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলেনি, ফলে দুই দেশের মধ্যে কিছু ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

এদিকে, আঙ্কারার অনুরোধে ইরানের বড় পণ্য পরিবহনকারী সংস্থা মাহান এয়ার গত সপ্তাহে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


গোমস্তাপুরে নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জিবিএমএস কর্মপরিকল্পনার আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি নারী সমাবেশ আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ রোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সামাজিক-নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সূচনা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া খাতুন। সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং রহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ব্যক্তিরা। বক্তারা নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে এসব অগ্রাধিকারমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয় এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সাহায্য করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%