০৮:০১ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাদল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৬৯ সালে জন্মগ্রহণ করা মিজানুর রহমান বাদল ছিলেন আফালকাঠি গ্রামের মরহুম তোফাজ্জল হোসেন মৃধার জ্যেষ্ঠ পুত্র এবং ৮ নম্বর নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরনের বড় ভাই।
আরও পড়ুন: আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, বিনয়ী, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। ব্যবসায়িক জীবনে সফলতার পাশাপাশি অমায়িক আচরণ, আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি ও সম্মান অর্জন করেন।
তাঁর মৃত্যুতে নলুয়া ইউনিয়নসহ বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। স্বজন ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন একজন শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পরিবার একজন অভিভাবককে হারানোর পাশাপাশি এলাকাবাসী হারিয়েছেন একজন গুণী মানুষকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে, যানজটের আশঙ্কা
মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন