০৫:১৪ পি.এম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাতজন পেশাদার জুয়াড়ি এবং চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ঢাকা জেলা উত্তর (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। তারা আশুলিয়ার বাগাবাড়ি এলাকা থেকে পেশাদার জুয়াড়ি দলের সদস্য গোপালগঞ্জের রিপন বিশ্বাস (২৯), পাবনার মানিক হোসেন (৬৫), গাজীপুরের আলমাস (৪০), রংপুরের জাহিদুর ইসলাম, মানিকগঞ্জের আরিফ (৩৩), ঢাকার সোহেল রানা (২৪) এবং ইয়াদ আলীকে (৬৫) গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, পৃথক অভিযানে গাজীর চাট এলাকা থেকে ২৬৫ পিস ইয়াবাসহ ঝিনাইদহের শামীম ওরফে ইখলাস (২৮), কুড়িগ্রামের শহিদুল ইসলাম (৩৮), ঢাকার আলমাস হোসেন (২৩) এবং বিল্লাল হোসেনকে (৩৮) ২৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং কোর্টে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে একের পর এক আর্থিক প্রতারণার অভিযোগ, ক্যাব নেতার বিরুদ্ধে নতুন চেক ডিজঅনার মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন