১২:২৭ পি.এম
সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী আগস্ট মাসে দুই দফায় দুদিন ছুটি পাচ্ছেন। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি মিলবে।
আগস্ট মাসের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। তার পরের দিন, অর্থাৎ ৬ আগস্ট (বুধবার) অফিস খোলা থাকবে।
এছাড়া আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এরপরের দিন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) অফিস যথারীতি খোলা থাকবে।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
যেহেতু ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি বুধবার পড়েছে, তাই সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। যদি কেউ ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এর ছুটির সঙ্গে বৃহস্পতিবার নৈমিত্তিক ছুটি গ্রহণ করেন, তাহলে পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হবে। এভাবে চার দিনের ছুটি সুবিধা পাওয়া যাবে।
এভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির সঙ্গে একদিন ছুটি নিলে পুনরায় চার দিনের ছুটির সুযোগ থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগে নির্বাহী আদেশে একদিন বাড়তি ছুটির মাধ্যমে সরকারি কর্মকর্তারা টানা সাত দিনের জন্য দীর্ঘ অবকাশ পেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে যাতায়াত নির্বিঘ্ন করার জন্য সাধারণ ছুটির পরিধিও বাড়ানো হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন