০৬:০৬ পি.এম
পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, পাকিস্তান কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে’ এবং শান্তি প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো চেষ্টা রুখে দিতে।
বুধবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।
তাহির আন্দ্রাবি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং হরমুজ প্রণালি সংক্রান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের জন্যই তার মন্তব্যটি এসেছে।
আরও পড়ুন: নূর হোসেন দিবস নানা কর্মসূচিতে পালিত, শহীদকে শ্রদ্ধা নিবেদন
তিনি আরও জানান, গত ১০ আগস্ট পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরান, সৌদি আরব এবং কুয়েতের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।
তাহির আন্দ্রাবি বলেন, পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ‘শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা’ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও তেহরান সফরে রয়েছেন এবং তাহির আন্দ্রাবি জানান যে, এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
এছাড়া, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ সম্পর্কে তাহির আন্দ্রাবি বলেন, এটি ‘সৌদি আরবের সাথে পাকিস্তানের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার’ প্রয়াসেরই একটি অংশ।
আরও পড়ুন: এমপি বীথিকার দাবি: রামগতি-কমলনগরের ৭০টি অবৈধ ইটভাটা বন্ধ হোক
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন