০৯:৫৫ এম
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি চলমান যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত সাত জন নিহত হয়েছেন। পাশাপাশি, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর হয়েছে এনডিটিভি থেকে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে দুর্ঘটনাটি ঘটেছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে যে, ২৪ আসনের বাসটি লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক শহর হো চি মিন সিটির দিকে যাচ্ছিল। ভোররাতে, প্রায় আড়াইটার দিকে, ডং নাই শহরের হুং থিনহ এলাকায় জাতীয় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাঁধে ধাক্কা দেয়।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন জানা গেল
প্রথম ধাক্কা দেওয়ার পর বাসটি আরও কিছুদূর গিয়ে আরেকটি বাঁধে প,jখ এবং সেখানে থেমে যায়। এরপর বাসটির নিচ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান।
চালক ট্রান থান হাই যাত্রীদের দ্রুত বাস থেকে বের হয়ে যাওয়ার জন্য আহ্বান জানালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হওয়া সক্ষম হননি।
সংবাদ পেয়ে দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি বিশেষ অগ্নিনির্বাপণ যান নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পরে, বাসের ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
আরও পড়ুন: সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন আলোচনা
দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন