ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

পঞ্চম মেয়াদে সাফের সভাপতির দায়িত্ব পেলেন সালাউদ্দিন


পঞ্চম মেয়াদে সাফের সভাপতির দায়িত্ব পেলেন সালাউদ্দিন

বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ পদের অধ্যায় শেষ হয়েছে আগেই। কিন্তু দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাফে কাজী সালাউদ্দিনের রাজত্ব এখনই শেষ হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতির পদে নির্বাচিত হয়েছেন বাফুফের সাবেক এই সভাপতি। শনিবার (৮ আগস্ট) ভুটানে সাফ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ফলে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে গঠনতন্ত্র অনুযায়ী কোনো ভোটাভুটি ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করে কংগ্রেস। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা যদি শূন্য পদের সমান বা কম হয়, তখন কংগ্রেসের অনুমোদনে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই ধারাবলীর ভিত্তিতে আগামী এক মেয়াদের জন্য নিজের চেয়ার সুরক্ষিত করলেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। ২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির পদটি নিজের দখলে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে বয়সজনিত কারণে এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সংস্থার এক বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে ৭০ বছরের বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছিল। মূলত ওই পথ পরিষ্কার হওয়ার ফলেই আবারও সাফের সর্বময় কর্তার আসনে বসার সুযোগ পেলেন সালাউদ্দিন। সাফের এই নতুন কার্যনির্বাহী কমিটিতে দেশের ফুটবলের জন্যও থাকছে নতুন মুখ। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। অন্যান্য পদগুলোর মধ্যে সহসভাপতি হিসেবে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী কমিটির সদস্য পদে মালদ্বীপের হুসাইন শাফিউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময়সীমার মধ্যেই খাল খনন কর্মসূচি সম্পন্ন হবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


সময়সীমার মধ্যেই খাল খনন কর্মসূচি সম্পন্ন হবে: কৃষিমন্ত্রী

 

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চলমান খাল খনন কর্মসূচি আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে, এ কথা জানিয়েছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিজ নিজ দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও উপকূলীয় অঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে ১১৮টি নতুন জাতের ধানের বীজ সরবরাহের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৩০ টন বীজ বিতরণ করা হবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা সহনশীল নতুন জাতের ধান উদ্ভাবনের কাজও চলমান রয়েছে।

তিনি আরো বলেন, কৃষি বিজ্ঞানীরা এ বিষয়ে নিরলসভাবে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরো সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস

অলরাউন্ডার বেন স্টোকস ইংল্যান্ডের তারকা এবং তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্যর্থতার দায় নিয়ে। এই অবস্থায় আবারও তিনি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ফিরতে যাচ্ছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। আলাপ চলছে যে তিনি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে (বিবিএল) যোগ দিতে পারেন।

অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘কোড স্পোর্টস’-এর খবর অনুযায়ী, ৩৫ বছর বয়সী ক্রিকেটার বেন স্টোকস বিবিএল ফ্র্যাঞ্চাইজি ‘সিডনি সিক্সার্স’-এর সঙ্গে চুক্তি করার জন্য এগিয়ে রয়েছেন। সিক্সার্সের দলে তাঁকে ভেড়ানোর মূল কারণ হচ্ছে তাদের সাপোর্ট স্টাফে ইংল্যান্ডের সাবেক ‘হোয়াইট-বল’ প্রধান কোচ ম্যাথিউ মটের উপস্থিতি। অতীতে তাঁদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

স্টোকস যদি সিডনি সিক্সার্সের সঙ্গে চুক্তি করেন, তবে এটি হবে তার ১০ বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার এই শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় প্রত্যাবর্তন। এর আগে ২০১৪-১৫ মৌসুমে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন।

বিদেশি খেলোয়াড়দের জন্য ‘ড্রাফট’ পদ্ধতি বিলোপের কারণে বিবিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখন মাসব্যাপী এই টুর্নামেন্টের জন্য ৩,০০,০০০ মার্কিন ডলারের বেশি খরচ করতে সক্ষম, যা অনেক ক্রিকেটারের জন্য এটিকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।

সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে সিক্সার্সের দলে একঝাঁক তারকা খেলোয়াড় ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং পাকিস্তানের বাবর আজম। তারা ২০২৫-২৬ মৌসুমে ফাইনালে উঠেছিল এবং অতীতে তিনবার বিবিএল শিরোপা জিতেছে।

প্রতিবেদন অনুযায়ী, যদিও স্টোকসকে দলে নেওয়ার দৌড়ে সিডনি সিক্সার্স মজবুত অবস্থানে রয়েছে, তথাপি হোবার্ট হারিকেনসও এই অলরাউন্ডারের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ক্রিকেট তাসমানিয়ার সিইও ডম বেকার বলেছেন, বেন স্টোকসের মতো কাউকে দলে পাওয়ার সুযোগ পেলে, বিশেষ করে স্টেডিয়ামে দর্শক টানার ক্ষেত্রে তিনি দামি হতে পারেন। তাই আমরা সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করব।

এদিকে ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি স্টোকসের অবসর ভেঙে ফিরে আসার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। ২০২৭ সালের অ্যাশেজ সিরিজে স্টোকসের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি অবাক হব না। বেন-এর ক্ষেত্রে কিছুই অসম্ভব নয়। তিনি আরও বলেছেন, যদি তিনি সত্যিই ফিরে আসেন, তবে তা হবে একটি দারুণ ঘটনা। গত জুনে, স্টোকস লন্ডনের একটি নাইটক্লাবে এক অপ্রীতিকর ঘটনার ঘটনার পর অবসরের ঘোষণা দেন।

ইংল্যান্ডের হয়ে ১২২টি টেস্ট খেলে, বেন স্টোকস ৭,২৭৩ রান এবং ২৫২ উইকেট শিকার করেছেন। এভাবে তিনি নিজেকে দেশের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে ইরানের জয় অর্জিত হয়েছে, এই অর্জনকে সুসংহত করা আবশ্যক: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


যুদ্ধে ইরানের জয় অর্জিত হয়েছে, এই অর্জনকে সুসংহত করা আবশ্যক: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে। তবে এখন সেই বিজয়কে সুসংহত এবং স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করাই দেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, আজ শনিবার (১ আগস্ট) পার্লামেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের একটি বৈঠকে তিনি এসব কথা বলেন। গালিবাফ উল্লেখ করেন, জাতিকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ বিষয়ে আশাবাদী থাকতে হবে। যুদ্ধের অর্জনকে কাজে লাগিয়ে দেশটির শক্তি ও স্থিতিশীলতা আরও বাড়াতে হবে।

তিনি আরো জোর দিয়ে বলেন, ইরানের কর্মকর্তাদের সর্বাগ্রে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও কার্যকর সক্ষমতা আরও সম্প্রসারণের দিকে গুরুত্ব দেওয়া উচিত। তার বক্তব্য অনুযায়ী, ‘একটি শক্তিশালী ইরান গড়ার সব প্রচেষ্টার সূচনা এখান থেকেই হওয়া উচিত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মেয়ে হোটেলে আটক’ জানিয়ে অভিভাবককে ফোন, বেরিয়ে এলো প্রতারণার রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


‘মেয়ে হোটেলে আটক’ জানিয়ে অভিভাবককে ফোন, বেরিয়ে এলো প্রতারণার রহস্য

বিশ্ববিদ্যালয় ছাত্রীর মাকে ডিবি পুলিশের পরিচয়ে ফোন করেন প্রতারকেরা। তাকে বলা হয়, তার মেয়েকে একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। সামাজিক সম্মানহানির ভয় দেখানোর পাশাপাশি ফোনের অপর প্রান্তে এক নারীর কান্নার শব্দও শোনানো হয়। পরে বিকাশে ১ লাখ ২০ হাজার টাকা পাঠাতে চাপ দেওয়া হয়। তবে সেই প্রতারণার চেষ্টা ব্যর্থ হয়েছে।

ঘটনাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ঘিরে। ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে পুলিশ পরিচয়ে ফোন করে প্রতারণার মাধ্যমে ৯০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে একই কৌশলে আরও এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা আদায়ের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি যাচাই করায় প্রতারণার শিকার হননি।

বিশ্ববিদ্যালয়টির প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধ থাকার সুযোগ নিয়ে প্রতারকেরা অভিভাবকদের ফোন করছেন। নিজেদের পুলিশ বা ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে শিক্ষার্থীদের আটক করার কথা বলে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৯ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষা দেওয়ার সময় নিয়ম অনুযায়ী মোবাইল ফোন বন্ধ রাখেন। এ সময় তার বাবাকে ফোন করে প্রতারকেরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা জানায়, মাদকসহ ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়।

পরদিন ৩০ জুলাই একই কৌশলে পপুলেশন সায়েন্স বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীর অভিভাবককে ফোন করা হয়। শিক্ষার্থীকে আটকের কথা বলে তার কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায় করা হয়।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবার ও পরিচিতজনকে এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রতারকেরা কীভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বা পরীক্ষার সময়সূচি জানতে পারছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে তথ্য ফাঁসের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি বলেন, এটি পরিকল্পিত প্রতারণার একটি নতুন কৌশল। কোনো ফোনকল পেয়ে আতঙ্কিত হয়ে টাকা পাঠাবেন না। আগে পরিচয় ও তথ্য যাচাই করুন। সন্দেহজনক কোনো ফোনকল পেলে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%