ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

‘এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’: আইনমন্ত্রী


‘এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়। তার মতে, এভাবে চললে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে।

তিনি মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম অধিবেশনের ১৯তম দিনের আলোচনা উপলক্ষে এসব কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অধিবেশনে আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা মঞ্জুরি দাবি পেশ করেন। কিন্তু বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্য এই দাবি ছাঁটাই করে বরাদ্দ ১ টাকা করার প্রস্তাব দেন এবং বিচার বিভাগের নানা সংকট তুলে ধরেন।

আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী

ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ বলেন, “নিম্ন আদালত পৃথক করা হলেও পদোন্নতি ও বদলিতে সরকারের নিয়ন্ত্রণ থাকায় তা স্বাধীনভাবে কাজ করতে পারছে না।” তিনি বিচারক সংকট, মামলাজট ও মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেন।

পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, বিচার বিভাগের জন্য এই বরাদ্দ ‘অত্যন্ত অপ্রতুল’। তিনি উল্লেখ করেছেন যে, “দেশে ২৫ লাখের বেশি মামলা পেন্ডিং রয়েছে। কিন্তু বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন বা পেপারলেস জুডিশিয়ারি করার সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কেরামত আলী থানা ও পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষের হয়রানি এবং তদন্ত প্রক্রিয়ার দুর্বলতা তুলে ধরেন।

অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “বিচার বিভাগের বরাদ্দ জিডিপির মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ, যা বিটিভির বরাদ্দের চেয়েও কম।” তিনি দেশে ৫০ লাখের বেশি মামলা জটের কথা উল্লেখ করে প্রবীণ ও শিক্ষানবিশ আইনজীবীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন।

আরও পড়ুন: পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ

এদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদ সদস্যদের এসব প্রস্তাব ও সমালোচনার জবাবে বলেন, “অন্য দাবির ক্ষেত্রে সংসদ সদস্যরা নিজেরাই যুক্তি দিয়েছেন, তবে এই দাবির ক্ষেত্রে মনে হচ্ছে তারা পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনেছেন।”

তিনি ছাঁটাই প্রস্তাবগুলোর স্ববিরোধিতা তুলে ধরেন এবং বলেন, “বিরোধীদলীয় সদস্যদের মধ্য থেকে দুই ধরনের দাবি এসেছে। একজন বলছেন বরাদ্দ বেশি হয়ে গেছে তাই ১ টাকায় কমানো হোক, আরেকজন বলছেন বরাদ্দ অনেক কম হয়ে গেছে তাই ১ টাকায় কমানো হোক। ১ টাকা দিয়ে যদি আইন বিভাগ চালাতে বলা হয়, তাহলে তো বিচার বিভাগের দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক।”

আইনমন্ত্রী সংসদ সদস্যদের দাবিগুলোকে ‘জনপ্রিয়’ কিন্তু কার্যপ্রণালী বিধির ১১৮ বিধির পরিপন্থি (মিসকনসিভড) বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ১ টাকা দিয়ে কীভাবে গোটা বিচার বিভাগ চালানো সম্ভব, তার কোনও বিকল্প নীতি ছাঁটাই প্রস্তাবে দেওয়া হয়নি। বর্তমানে বাস্তবতায় এই বরাদ্দ বিচার বিভাগের জন্য অপ্রতুল হলেও আপাতত এর কোনও বিকল্প নেই।” আইনমন্ত্রী ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করে মূল বরাদ্দ অনুমোদনের জন্য সংসদের কাছে আহ্বান জানান।

আরও পড়ুন: ডিএমপি কমিশনারের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত নিয়ে প্রশ্ন, 'নাটক' বলছেন ভুক্তভোগীরা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত নিয়ে প্রশ্ন,

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুননাহারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তকে ঘিরে প্রশ্ন উঠেছে। অভিযোগকারী শিক্ষক ও সংশ্লিষ্ট সংবাদকর্মীদের একাংশের দাবি, অভিযুক্ত কর্মকর্তাকে স্বপদে বহাল রেখেই তদন্ত পরিচালনা করায় নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

বালিয়াকান্দি উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুননাহারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগের পক্ষে অভিযোগকারীদের দাবি, তদন্তের আনুষ্ঠানিকতা থাকলেও প্রকৃতপক্ষে এটি নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে না।

অনুসন্ধানে জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ শাখার উপপরিচালক তাপস কুমার অধিকারী স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১ জুলাই সকাল ১০টায় বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্তের সময় নির্ধারণ করা হয়েছে।

সরকারি ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, দৈনিক রাজবাড়ী কণ্ঠে প্রকাশিত "বালিয়াকান্দিতে ঘুষ না পাওয়ায় স্লিপ ফান্ডের ৩০ লাখ টাকা ছাড় না করার অভিযোগ" শীর্ষক সংবাদের ভিত্তিতে তদন্ত পরিচালিত হবে।

তবে অভিযোগ উঠেছে, চিঠির অনুলিপির ৭ নম্বর ক্রমিকে "প্রতিনিধি/প্রতিবেদক, দৈনিক রাজবাড়ী কণ্ঠ, রাজবাড়ী"-এর নাম থাকলেও সংশ্লিষ্ট প্রতিবেদক মো. সাখাওয়াত হোসেনের কাছে এখনো কোনো সরকারি নোটিশ বা চিঠি পৌঁছায়নি। তার দাবি, তদন্ত প্রক্রিয়া থেকে তাকে দূরে রাখার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে।

এদিকে, তাজমুননাহারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক গণমাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, এসব প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষকদের মধ্যে ভয় ও হতাশা তৈরি হয়েছে।

স্থানীয় একাধিক শিক্ষক অভিযোগ করেন, ভোটকেন্দ্র পরিচালনার বিলসহ বিভিন্ন পাওনা এখনও পরিশোধ করা হয়নি। এছাড়া পেনশন সংক্রান্ত ফাইল নিষ্পত্তিতেও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়েও অতীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, স্লিপ ফান্ডের অর্থ ছাড়সহ বিভিন্ন প্রশাসনিক কাজে দীর্ঘদিন ধরে ঘুষের অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত কর্মকর্তা এখনও বহাল থাকায় তারা প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।

প্রতিবেদক মো. সাখাওয়াত হোসেন বলেন, "আমি তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। সরকারি চিঠিতে অনুলিপি দেওয়ার কথা থাকলেও আমার কাছে কোনো নোটিশ পৌঁছায়নি। এতে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্বে রেখেই তদন্ত করায় তারা প্রকাশ্যে বক্তব্য দিতে সাহস পাচ্ছেন না। তাদের দাবি, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হোক।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান বলেন, প্রতিনিধি কেন চিঠি পাইনি এটা আমার জানা নাই চিনি তদন্ত কমিটি গঠন করেছেন তিনি বাইপত্রে এটা পাঠানোর কথা রয়েছে। ভোট কেন্দ্র সংস্থার এর দ্বিতীয় ধাপের বরাদ্দের বিষয়ে বিল আটকে রাখার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা সংশ্লিষ্ট কর্মকর্তা তাজমুন নাহার জানেন বিষয়টি আমার জানা নাই যেহেতু এটা আর্থিক লেনদেনের বিষয়, এর সম্পূর্ণ দায়ী তার, এই বিষয়ে তার কাছ থেকে মতামত নেওয়াই ভাল হবে।

ভোট কেন্দ্র সংস্কারের দ্বিতীয় ধাপের বরাদ্দ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুননাহার যোগাযোগ করা হবে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ শাখার উপপরিচালক তাপস কুমার অধিকারী মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলো, তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে গুলিতে আইআরজিসির দুই সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ইরানে গুলিতে আইআরজিসির দুই সদস্য নিহত

ইরানের পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর পাভেহতে, নিজের বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

তবে, অতীতের হামলাগুলোর জন্য ইরানের সরকার প্রায়ই সীমান্ত এলাকার কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে। তেহরান এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তোলে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, এটি ছিল একটি ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত হামলা’।

এই ঘটনায় আরো দুইজন আইআরজিসি সদস্য আহত হয়েছেন।

হামলার বিস্তারিত ঘটনা এবং দোষীদের শনাক্ত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে, সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সারাভান শহরে একটি পরিবারের গাড়িতে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে পরিবারের বাবা ঘটনাস্থলেই নিহত হন, এবং মা গুরুতর আহত হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এই হামলার জন্য কারা দায়ী, সেই বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো অফিসিয়াল তথ্য দেয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, হামলাটি ‘জায়নবাদী-আমেরিকান ভাড়াটে গোষ্ঠী’ পরিচালিত। ইরানের কর্মকর্তারা সাধারণত বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে বোঝাতে এ ধরনের শব্দ ব্যবহার করেন।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটছে।

এটি হচ্ছে ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। এখানে অনেক বেলুচ জনগণের বাস, যাদের বেশিরভাগ সুন্নি মুসলিম, তবে ইরানের অধিকাংশ মানুষ শিয়া মুসলিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সাভারে অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

সাভারে পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ (ডিবি) পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার হয়।

এ ঘটনা ঘটে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে, যখন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগের রাতে সোমবার (২৯ জুন), সাভারের সিএন্ডবি মোড় এবং নবীনগর সেনা শপিং সেন্টারের পশ্চিম পাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন টাঙ্গাইল জেলার কালিহাতি থানার শিহরাইল গ্রামের মো. দুলালের ছেলে আনোয়ার হোসেন, যিনি ওরফে রাসেল মন্ডল (৪২) পরিচিত। অন্যজন হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার হাঠাইল মধুপুর গ্রামের মৃত হরমত মেকারের ছেলে উজ্জল (৫০)।

ডিবি পুলিশ জানিয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায়‌ এবং ঢাকা জেলার ডিবির (উত্তর) পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় সাভারের সিএন্ডবি মোড় এবং নবীনগর সেনা শপিং সেন্টারের পশ্চিম পাশের এলাকায় তারা গ্রেপ্তার হন। মাদকদ্রব্য হেরোইনও উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম মন্তব্য করেছেন, 'গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।'

তিনি আরও জানিয়েছেন, মাদক নির্মূলে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশ সুপার ট্রাক টার্মিনালের মাঠ এবং সংশ্লিষ্ট এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


নওগাঁ জেলা পুলিশ সুপার ট্রাক টার্মিনালের মাঠ এবং সংশ্লিষ্ট এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন

নওগাঁ জেলা পুলিশ সুপার ট্রাক টার্মিনালের মাঠ এবং সংশ্লিষ্ট এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন

 

অদ্য ৩০ জুন ২০২৬ খ্রি. নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা বাস স্ট্যান্ড এলাকার যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণে গতকালকের মিটিং এর পর আজ সকাল ১১ টায় ট্রাক টার্মিনাল, এজেন্ট (দালাল) অফিস, প্রস্তাবিত ট্রাক টার্মিনালের মাঠ এবং সংশ্লিষ্ট এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ , চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঢাকা বাস স্ট্যান্ড সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ডে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা, যেখানে-সেখানে যানবাহন দাঁড় করানো থেকে বিরত থাকা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পরিবহন মালিক-শ্রমিক, চালক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার, মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের নিয়ে নওগাঁ জেলার প্রস্তাবিত ট্রাক টার্মিনাল এর এলাকা ঘুরে দেখেন। টার্মিনাল এলাকায় প্রবেশ এবং বের হওয়ার রাস্তার সমস্যা চিহ্নিত করেন। এ সময় তিনি ট্রাক টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা মেরামত এবং সংস্কার করার জন্য নির্বাহী প্রকৌশলী নওগাঁ পৌরসভা মহোদয়কে অনুরোধ করেন। তিনি ট্রাক এবং সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষ দেরকে টার্মিনালটি ব্যবহার শুরু করার জন্য অনুরোধ করেন। এরফলে গুরুত্বপূর্ণ ঢাকা বাসস্টান্ড এলাকায় যানজট কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ট্রাক মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ ও সিএনজি সিএনজি নেতৃবৃন্দ ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপর গাড়ি পার্কিং হতে বিরত থাকা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে নওগাঁ জেলা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%