ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কক্সবাজারে যুবদল ও ঈদগাঁওয়ে বিএনপির আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ


কক্সবাজারে যুবদল ও ঈদগাঁওয়ে বিএনপির আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে পৃথকভাবে এই কর্মসূচিগুলো পালন করা হয়। কক্সবাজার জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল।

আরও পড়ুন: তানোরে শিবনদী বিলের পানি বৃদ্ধি, বোরো বীজতলা ডুবে গেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে সেচপাম্প চালাতে গিয়ে কৃষক ফারুক ফকিরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


জামালপুরে সেচপাম্প চালাতে গিয়ে কৃষক ফারুক ফকিরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ এলাকায় জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ফারুক ফকির (৫৫) নামে এক কৃষক।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহত ফারুক ফকির ছিলেন ওই এলাকার মরহুম সেকান্দর ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র অনুযায়ী, দুপুরে ফারুক ফকির সেচের পানি দেওয়ার জন্য সেচপাম্প চালাতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার আকস্মিক মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, কয়ড়া এলাকায় ফারুক ফকির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা রুজু করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ওয়ার্ক বাসে হামলা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


গোপালগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ওয়ার্ক বাসে হামলা, আহত ২

গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের পিঠে ভাঙা কাচ ঢুকে গেছে।

রোববার কুয়াকাটার উদ্দেশ্যে ফিল্ড ওয়ার্কে যাওয়ার সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে তাদের বহনকারী গাড়িগুলো ওই এলাকায় পৌঁছালে সেগুলো আটকে দেওয়া হয়। পরে স্থানীয় একটি হাইওয়ে হোটেলে অবস্থান নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনভর সেখানে পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, আলোচনার একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে ‘সিলেটের যারা আছেন, বের হয়ে যান’ বলে মন্তব্য করেন। এর পর একধরনের চাপের মধ্যে তারা সেখান থেকে রওনা দেন। কিছুক্ষণ পর একটি বাজারে পৌঁছালে তাদের গাড়িতে আবারো হামলা চালানো হয়। এ সময় মাইক্রোবাসে ভাঙচুর করা হয়। এতে চালকসহ কয়েকজন আহত হন।

পরে চালক তাদের আবার আগের হোটেলে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংবাদ লেখা পর্যন্ত সেখানকার পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে জানিয়েছেন এক শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক (নিরাপত্তার স্বার্থে) ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই এখনো আতঙ্কে রয়েছি। কী হবে, এখনো কিছু বলা যাচ্ছে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা যায়। পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে সারাদিন তা সম্ভব হয়নি। এখন সবার সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

আহতদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সহকর্মীরা জানিয়েছেন, দুজন আহত হয়েছেন। একজনের মাথায় আঘাত লেগেছে, আরেকজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় পাঠানো হবে।’

প্রক্টর আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানকার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাউবি ভিসির সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাউবি ভিসির সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিন এবং ইন্দোনেশিয়ার জাকার্তা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার হাসানুল ইনানী ডিজেবার। এই সাক্ষাৎ রবিবার দুপুর ১২টায় ঢাকাস্থ বাউবি উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার প্রসার, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান মন্তব্য করেন, “বিশ্বায়নের এ যুগে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার উৎকর্ষ সাধন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা বিনিময়, যৌথ একাডেমিক উদ্যোগ এবং গবেষণার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আগ্রহী।”

এ সময় উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. এ কে এম ইফতেখারুল ইসলাম।

সাক্ষাৎকালে অতিথিরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা অভিমত ব্যক্ত করেন, উচ্চশিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিকভাবে উপকৃত হতে পারে।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে আ.লীগের লকডাউনের প্রভাব নেই, বিএনপির বিক্ষোভ ও মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


নন্দীগ্রামে আ.লীগের লকডাউনের প্রভাব নেই, বিএনপির বিক্ষোভ ও মহড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের ফলে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। কর্মসূচির সমর্থনে কাউকে মিছিল করতে দেখা যায়নি। নৈরাজ্য, ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

রোববার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া-নাটোর মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে, অন্যদিনের মতো। সড়কের গুরুত্বপূর্ণ পাঁচটি বাজার- রুপিহার, কুন্দারহাট, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, ওমরপুর ও রণবাঘা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনভর সড়কে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন, মালবাহী যানবাহন, অফিস, ব্যবসা-বাণিজ্যসহ নাগরিকরা দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটিয়েছেন।

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনভর মহড়া দিয়েছেন। বিকেলে বিএনপির একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে। এই মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, ছাত্রদল নেতা জুয়েল রানা, মোস্তাফিজুর রহমান তারেক, রাকিবুল হাসান পলিন, আরএইচ নুরনবী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%