১০:৪৯ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জনকে আটক করেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন গতকাল শুক্রবার পাথরঘাটা থানার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ
অভিযানের ফলস্বরূপ দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট দুটিতে তল্লাশি চালানোর সময় প্রায় ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুইটি ডেরিক ও চারটি ট্রলডোরসহ ২১ জন জেলেকে আটক করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম এবং আটক করা জেলেদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন