০৪:৫০ পি.এম
সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে সোমবার (১০ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে।
এ ছাড়া, অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন