প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা আচমকা ঝটিকা মিছিল আয়োজন করেছে।
শনিবার (৩০ মে) বিকেলে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মিছিলটি বের করে দলটির নেতাকর্মীরা। এরপর, রোববার (৩১ মে) সন্ধ্যায়, মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দু'জন হলেন চৌহালী উপজেলার চর সলিমাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৯) এবং রেহাইপুখুরিয়া গ্রামের মাসুদ জামানের ছেলে মুত্তাকিন হোসেন (২১)। তারা উভয়েই চৌহালী উপজেলা ছাত্রলীগের কর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলে মুখে মাস্ক পরে ছাত্রলীগের কর্মীরা মিছিল করে যাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শেখ হাসিনা ও শেখ মুজিবের নামে বিভিন্ন স্লোগান শোনাচ্ছেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এই বিষয়ে জানান, শনিবার বিকেলে চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য ঝটিকা মিছিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও দেখে তথ্যের ভিত্তিতে সাব্বির ও মুত্তাকিনকে আটক করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন