১০:৪১ পি.এম
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, দালালচক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিং কর্মী নিয়োগ ও এমএসআর সামগ্রী ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
এই অভিযানটি সোমবার ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম দ্বারা পরিচালিত হয়।
দুদক জানায়, অভিযানের সময় টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থানে দালালের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে, দুদক টিমের উপস্থিতি টের পেয়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরে হাসপাতালের উপ-পরিচালকের উপস্থিতিতে রান্নাঘর, বিভিন্ন ওয়ার্ড, ক্যাথ ল্যাব এবং স্টোর রুম পরিদর্শন করা হয়। এই পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
অভিযান চলাকালীন ক্যাথ ল্যাব স্থাপন ও এমএসআর সামগ্রী ক্রয়ে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়।
অধিকতর যাচাইয়ের জন্য ক্যাথ ল্যাব স্থাপন, আউটসোর্সিং কর্মী নিয়োগ এবং এমএসআর সামগ্রী ক্রয়ের সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
আরও পড়ুন: এমপি ওসমান ফারুকের পদত্যাগ, স্পিকার সংসদকে জানালেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন