ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ জন


কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ জন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কোর বরাতে বিবিসিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন যে, হামলার পর শহরের ২০টিরও বেশি স্থানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। অন্তত দুটি জেলায় বহুতল আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা এমন এক সময়ে সংঘটিত হলো, যখন ন্যাটো শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক কর্মকাণ্ড চলছে। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বাহুবলে সেতুর অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগে

হামলার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্কবাণী উচ্চারণ করে বলেছিলেন যে, আগের প্রাণঘাতী হামলার পরে মস্কো কিয়েভে আরো বড় আক্রমণের পরিকল্পনা করছে। গত বৃহস্পতিবারের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এবং এতে একাধিক আবাসিক ভবনে আগুন লেগে যায়। সেইসঙ্গে কয়েকটি গুদামঘর ও একটি গ্যারেজ ওয়ার্কশপও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, রোববার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিঝঝিয়া শহরে দুটি রুশ গাইডেড বোমা হামলা চালানো হয়। এই হামলায় দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা নিহত অ হন এবং আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া দুই শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী, ওই হামলায় আবাসিক ভবন, ব্যক্তিগত বাড়িঘর এবং অন্তত ৩৫টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: জিমিন সেজে ৬৮ বছর বয়সী ব্রাজিলীয় নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিল প্রতারক

এদিকে পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে আবারও দাবি করেছে রাশিয়া। মস্কোর মতে, নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের জন্য ছয় ঘণ্টার যুদ্ধবিরতিতে প্রস্তাব দেওয়া হলেও ইউক্রেন সেটা গ্রহণ করেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন সীমান্তজুড়ে একটি ‘বাফার জোন’ গড়ে তোলা হচ্ছে। তার দাবি, খারকিভ, সুমি এবং দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কিছু অংশে ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

যদিও রাশিয়ার এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, কস্তিয়ানতিনিভকার পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে মস্কো ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে।

আরও পড়ুন: দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশের মাঝে দেশটির যেকোনো নেতাকেই ‘নিশ্চিহ্ন’ করে সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ উল্লেখ করেন, ইসরায়েলকে ধ্বংস করার জন্য নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাদের দেশ খামেনিকে হত্যা করেছে। যারা এই ধরনের কর্মকাণ্ডকে উসকে দেওয়ার প্রচেষ্টা করবে, সেই যেকোনো ইরানি নেতাকেই হত্যা করা হবে।

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে ক্যাৎজ এই হুঁশিয়ারি প্রদান করেন। ক্যাৎজ আরও বলেছেন, প্রতিটি মুহূর্ত এবং যেকোনো হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েল সর্বদা প্রস্তুত রয়েছে।

এর আগে ক্যাৎজ উল্লেখ করেছিলেন, খামেনির ছেলে এবং উত্তরসূরি মোজতাবাকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ করা হয়েছে। তার এই বিবৃতির ফলে তেহরান থেকে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেন, ট্রাম্প তেল আবিবে থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, আমাদের জনগণ এবং নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণঅধিকার পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি রফিকুল, সম্পাদক মিলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


গণঅধিকার পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি রফিকুল, সম্পাদক মিলন

 

গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে আক্তার হোসেন মিলন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ফিরোজ।
 
শনিবার (৪ জুলাই) রাতে গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান খান রাসেল, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ ও দপ্তর সম্পাদক মাহমুদ হাসান মুন্নার যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাসুদ রানা, নুর আমিন তালুকদার ও আবুল হোসেন। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হাসিব বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল ও লিটন বাহাদুর। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন, মো. লিটন, অহিদ মোল্লা ও সালেক হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক রমজান ইসলাম হৃদয়, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ ও মাহবুব, অর্থ সম্পাদক মো. নাসির, প্রচার সম্পাদক সাগর খান, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মোসা. সাহিদা, ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুল গাজী এবং কার্যকরী সদস্য হিসেবে জহিরুল ইসলাম, সুমন, শরিফ, আজমল, জাকারিয়া ও হারুন নির্বাচিত হয়েছেন।
 
নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বলেন, “দলীয় আদর্শকে ধারণ করে নেছারাবাদ উপজেলার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
 
সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিলন বলেন, “দলকে সুসংগঠিত করা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং জনগণের প্রত্যাশা পূরণে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করব। নেছারাবাদে গণঅধিকার পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চায় গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন এবং আগামী দিনেও বিশ্ববিদ্যালয়টি দেশ ও জাতির কল্যাণে জ্ঞানচর্চা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি বর্ষায় ভাঙনের ক্ষত, স্থায়ী বাঁধের অপেক্ষায় খুনের চরবাসী

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


প্রতি বর্ষায় ভাঙনের ক্ষত, স্থায়ী বাঁধের অপেক্ষায় খুনের চরবাসী

বর্ষা মৌসুম শুরু হতেই আবারও ভয়াল রূপ ধারণ করেছে মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদ। নদীর তীব্র স্রোতে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনের চর, সাহেবরামপুর, কয়ারিয়া, মোল্লারহাটসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদীভাঙন। প্রতিবছরের মতো এবারও বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে শত শত পরিবারের।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন দেখা দেয়। এতে গড়ে ১০০ থেকে ২০০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। কেউ স্বজনের বাড়িতে, আবার কেউ ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন।

সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে বাঁশগাড়ী ইউনিয়নের খুনের চর এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকাতেও নদীভাঙন শুরু হয়েছে। নদীর তীব্র স্রোতে প্রতিদিনই নতুন নতুন এলাকা বিলীন হওয়ায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা রহিম আলী বলেন, “প্রতি বছর বর্ষা এলেই আমাদের আতঙ্ক শুরু হয়। কখন ঘরবাড়ি নদীতে চলে যায়, সেই ভয় নিয়ে দিন কাটাতে হয়। অনেকেই সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।”

আরেক বাসিন্দা করিম মোল্লা বলেন, “প্রতিবছর জিও ব্যাগ ফেলা হলেও কয়েক দিনের মধ্যেই সেগুলো নদীর স্রোতে কার্যকারিতা হারায়। স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ছাড়া এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না।”

স্থানীয় গৃহিণী ফুলমতি বেগম বলেন, “আমাদের রাতের ঘুম নেই। নদী একটু একটু করে এগিয়ে আসছে। সন্তানদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়। সরকার যেন দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়, এটাই আমাদের একমাত্র দাবি।”

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। তাই আড়িয়াল খাঁ নদে দ্রুত একটি স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, নদীভাঙন রোধে সরকারের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেওয়া হলে প্রতিবছরের নদীভাঙনের অভিশাপ থেকে রক্ষা পাবে হাজারো মানুষ। সেই সঙ্গে টিকে থাকবে তাদের বসতভিটা, ফসলি জমি ও জীবিকার শেষ সম্বল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%