১০:২২ এম
কর অঞ্চল-২০-এর নিয়োগ পরীক্ষায় প্রক্সি ব্যবহার করে উত্তীর্ণ হয়ে যোগদানপত্র গ্রহণ করতে গিয়ে আটক হওয়া দুই পরীক্ষার্থী, আশরাফুল ইসলাম ও লিখন, তাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল শুক্রবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, বিদ্যুৎ মিলবে চলতি মাসে
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১২ নভেম্বর কর অঞ্চল-২০-এর নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদানপত্র গ্রহণের সময় তাদের কাগজপত্র ও ছবি যাচাই করার পর দুই প্রার্থীর পরিচয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ৯ অক্টোবরের লিখিত ও ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি। বরং অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ঘটনার পর কর অঞ্চল-২০-এর উপকর কমিশনার নিপু চন্দ্র দে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন