০৩:৫৮ পি.এম
‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে এই দিনটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উক্ত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোদাব্বের হোসেন প্রমুখ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক, আহত উদ্ধার
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিশাল একটি জনসমাগম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করার আয়োজন করা হয়। এর আগে বেলুন উড়িয়ে জনসংখ্যা দিবসের উদ্বোধনী কার্যক্রমের সূচনা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন