০৩:১১ পি.এম
মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন থানা এবং গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানার ৩ জন, সোনাডাঙ্গা মডেল থানার ৮ জন, লবণচরা থানার ৬ জন, হরিণটানা থানার ৩ জন, খালিশপুর থানার ৮ জন, দৌলতপুর থানার ৩ জন এবং খানজাহান আলী থানার ১ জন রয়েছে।
এ অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) সহ একাধিক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: স্ট্যাম্পে স্বাক্ষর করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না ছাদ্দাম, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ব্যবসায়ী রাজিবের
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে জানিয়েছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সামগ্রিক অপরাধ দমন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনের জন্য এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

