প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্পে ওভারটাইম বিল সংক্রান্ত নথিপত্রে বিভিন্ন অসংগতি চিহ্নিত করেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এই অসংগতি শনাক্ত করে। অভিযানের সময় সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ এবং ঠিকাদারদের বিল পরিশোধের জন্য ১০ শতাংশ কমিশন দাবি করার বিষয়টি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।
দুদক সূত্রে জানা যায়, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধে কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুসের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম ওভারটাইম বিল সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি দেখতে পায়। একই সঙ্গে ঠিকাদারদের বিল ও সরঞ্জাম কেনাকাটার অভিযোগ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন