০১:০৩ পি.এম
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজারে সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের কারণে প্রশাসন তা ভেঙে দিয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সেখানে গিয়ে দোকানটি ভেঙে দেন। কিশোরগঞ্জের রণচণ্ডী অবিলের বাজারে জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা ঘিরে রাতের অন্ধকারে দোকানঘরটি নির্মাণ করা হয়েছিল।
স্থানীয় ব্যবসায়ী ফজলু নামে একজনের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি রাতের অন্ধকারে দোকানঘরটি নির্মাণ করছেন। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশসহ সেখানে উপস্থিত হয়ে অবৈধ দোকানটি ভেঙে দেন। এ সময় রণচণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, পুলিশ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, "সরকারি জমিতে অবৈধভাবে রাতের অন্ধকারে দোকানঘর নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে।"
আরও পড়ুন: খুলনার রূপসায় ৫৫০ গ্রাম গাঁজাসহ তাওফিদুল ইসলাম ওরফে শাহানুর শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন