প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলার একটি ধানক্ষেত থেকে ৩০ বছর বয়সী এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এই ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ওই নারীকে হত্যা করেছেন তার প্রেমিক। নিহত নারীর নাম নীলু কুমারী। তিনি মুঙ্গেরের বাসিন্দা এবং উদয় কুমারের স্ত্রী। খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) কুমার দেবেন্দ্র জানান, শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ধানক্ষেতে ওই নারীর মরদেহ পাওয়ার খবর তাদের কাছে আসে।
পরিবারের দাবি, বিহারের তিলকপুরের বাসিন্দা আনাকেশ কুমারের সঙ্গে নীলুর প্রেমের সম্পর্ক ছিল, যা তার স্বামী জানতেন। এই সম্পর্কের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছে বলে অভিযোগ রয়েছে। উদয় কুমার জানিয়েছেন, তিনি প্রায় ছয় মাস ধরে বিষয়টি জানতেন, তবে ঘটনার সময় তিনি বাইরে ছিলেন।
নীলুর ননদ গুঞ্জন দেবীও অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে আনাকেশ কুমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল নীলুর। তার ভাষ্য অনুযায়ী, তারা দিনরাত কথা বলতেন এবং দুই-তিন দিন আগে নীলুকে তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি।
পুলিশ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুঙ্গের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যসহ অন্যান্যদের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন