প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দ্রুত জারির দাবিতে আমরণ অনশনে বসেছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শেষ হয়, যেখানে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় বদলির ফল প্রকাশ আটকে আছে।
আবেদন শেষ হওয়ার পর দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষকরা চরম হতাশায় ভুগছেন। তাদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের নামে অযথা কালক্ষেপণ করা হচ্ছে এবং এভাবে তাদের রাজপথের আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।
অনশনরত শিক্ষকরা দাবি জানিয়ে বলেন, তারা নিজ জেলায় বা বাড়ির কাছাকাছি কর্মস্থলে বদলির সুযোগ চান। দূরবর্তী জেলায় চাকরি করার কারণে তাদের পারিবারিক জীবনে অশান্তি ও কলহ তৈরি হচ্ছে। বদলির চূড়ান্ত আদেশ জারি না হওয়া পর্যন্ত তারা এই আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী শিক্ষক আক্ষেপ করে বলেন, ‘সরকার নীতিমালা করে বদলি ব্যবস্থা চালু করেছে বলেই আমরা আবেদন করেছি। এখন আমরা দ্রুত বদলির আদেশ চাই। আমার মতো অসংখ্য শিক্ষিকা আজ সন্তান ও পরিবারের কাছে ফেরার তাগিদে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন