০৭:০১ পি.এম
খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— কথিত ডন বাবু ওরফে গ্রেনেড বাবু খ্যাত মোল্লা ইয়ামিন, তার মা এবং স্ত্রী। তাদের বাগেরহাট থেকে পাইকগাছা থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করেন মোল্লা ইয়ামিন ওরফে ডন বাবু ওরফে গ্রেনেড বাবু। এ ঘটনার প্রেক্ষিতে অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট আক্কাজ আলী পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ
পরে জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় মোবাইল প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করার চেষ্টা করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির।
এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার রামপাল এলাকা থেকে মোল্লা ইয়ামিন (৩০), তার মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেফতার করে পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির জানান, মোবাইল ফোনে চাঁদাবাজির ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়া ২৬ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে চাঁদা দাবি করা আসলাম শিকদারকেও আটক করা হবে।
আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন