ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে অপহৃত ব্যক্তি


টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে অপহৃত ব্যক্তি

কক্সবাজারের টেকনাফের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে অপহৃত মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। তবে অভিযানের সময় অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গত ১৫ জুলাই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার নুরুল হকের ছেলে মো. ইসমাইলকে হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের অপহরণকারীরা তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল অপহৃত ব্যক্তিকে উদ্ধারে এবং অপহরণকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে।

আরও পড়ুন: বগুড়ার ঐতিহ্যের স্মারক যুদ্ধবিমানের অংশ চুরি!

এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইসমাইলের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ইসমাইল জানিয়েছেন, অপহরণকারীরা তাকে পাহাড়ি এলাকায় আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

উদ্ধার হওয়া ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরের কৃষকরা ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারে অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক তুরাব হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে : হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


সাংবাদিক তুরাব হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে : হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, জুলাই আন্দোলনে শহীদ এ টি এম তুরাব হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে।

তিনি তুরাব হত্যার বিষয়ে সংসদে সরকারি ও বিরোধীদলকে সোচ্চার হবার পরামর্শ দেন।

জুলাই গণঅভ্যূত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী অনুষ্ঠান এবং সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট প্রেসক্লাব প্রবর্তিত ‘এ টি এম তুরাব পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শনিবার সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়াও, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীনও বক্তব্য দেন।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন এ টি এম তুরাব পদকের জন্য মনোনীত দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির আরো বলেন, জুলাই আন্দোলনে দেড় হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা উন্নতি করেছি। শহীদ তুরাবের রক্ত বাংলাদেশের মাটিতে ঝরেছে। তুরাব হত্যার বিচার বিলম্বিত হওয়া নিয়ে আলোচনার সময় তিনি জানান, এ বিষয়ে তিনি আগামী দুই-তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। যাতে তুরাবসহ এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হয় এবং যথাযথ শাস্তি হয়।

সাংবাদিকতার মৌলিক নীতিমালার সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুরাব শহীদ হয়েছেন। গত ১৫ বছরে অপতথ্যের মাধ্যমে দেশে তথ্যসন্ত্রাস কায়েম হয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থিমিত হয়েছে। বিগত নির্বাচনের মাধ্যমে দেশে মিডিয়া স্বাধীনভাবে কার্যক্রম চালাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ থাকতে পারে। তবে দেশের বিষয়ে আমাদের সকলকে এক হয়ে থাকতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন-ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী এবং ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য কবির আহমদ।

পরে, পদকপ্রাপ্ত সাংবাদিক আব্দুল কাদের তাপাদারের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে : খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে : খোকন

নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। তিনি আরও উল্লেখ করেছেন যে, তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, সেটি বিশ্বের ইতিহাসে বিরল।

তিনি বলেন, নির্বাচনী ইস্তেহারে যা অঙ্গীকার করা হয়েছিল, তা প্রায় ৮০ শতাংশ পূরণের পথে রয়েছে বিএনপি সরকার। তিনি জানান, পৃথিবীর ইতিহাসে ৪ মাসের মধ্যে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের ঘটনা কোথাও নেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ ইতোমধ্যে অনেক দাবি-দাওয়া পূরণ হতে চলেছে।

তিনি আজ শনিবার সন্ধ্যায় জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেই, ফ্যাসিস্ট হাসিনা নেই। দেশে গণতন্ত্র বিদ্যমান, গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে এবং ন্যায় বিচারও আছে। আপনারা দেখছেন, মাত্র ১ মাসের মধ্যে রামিসা হত্যার চূড়ান্ত বিচারের রায় ঘোষণা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শহীদ তাহমিদের বাবা পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ১ মাসে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে, জানিয়েছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ইরানে ১ মাসে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে, জানিয়েছে তেহরান

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জুন থেকে মার্কিন হামলায় ৫০ জন নিহত হয়েছে এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) তারা এই তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ বলেছেন, নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ২ জন শিশু ও কিশোর-কিশোরী রয়েছে।

কেরমানপুর আরও জানান, আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর-কিশোরী রয়েছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।

যুদ্ধ শেষ করতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও এই সামরিক সংঘাত বৃদ্ধি পেয়েছে।

সংঘাত বাড়ায় চূড়ান্ত চুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংশোধন কমিটি অবৈধ: শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১২ পি.এম


সংশোধন কমিটি অবৈধ: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি নেই। তারা একতরফা তাদের ইচ্ছামতো যে কোনো কমিটি করলে, সেটি অবৈধ।

শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, গণভোটে এই দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যা’ বলেছে। সেই মাধ্যমে তারা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আফসোস, বর্তমান সরকার বলেছিল, যখন অধিকাংশ জনগণ গণভোটে ‌‘হ্যা’ র ওপর রায় দেয়, তখন তারা গণভোটের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা ‘হ্যা’ এর কথাটা ভুলে গেছে। এখন তারা বলছেন, তারা কখনো সংস্কার করতে বলেনি। অথচ বিএনপির ৩১ দফার প্রথমটি হলো সংস্কার।

তিনি বলেন, সংসদের ভেতর মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক আমাদের সবক দেন। তিনি বলেন, এটা সংবিধান, ওটা ধারা—এসব। আমি জানতে চাই—সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোথায় আছে যে, সংসদে আপনি একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করতে পারবেন? যখন আমরা তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম তারা সংসদের ভেতরে আওয়াজ দিয়ে কমিটি গঠন করেছেন। আমরা এটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। বর্তমানে তারা এটা পাল্টে বিশেষ কমিটি বলে পরিচিত করেছেন। জনগণের সাথে আর কত ধোঁকাবাজি করবেন? পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা আরও বলেন, আপনারা যতই চেষ্টা করেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না। আপনারা কেবল ‘ডামি ফ্যাসিস্ট’ হতে পারেন। আসল ফ্যাসিস্টদের জনগণ সমাজে গ্রহণ করেনি। ‘ডামি ফ্যাসিস্ট’ আবার কী? ফ্যাসিস্টরা যে পথে চলেছে, আপনারাও সেই পথেই হাঁটছেন। ১৩৩টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যেগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল—সেগুলো বিএনপি রেখে দিয়েছে। এ বিষয়টি জাতির সাথে বিশ্বাসঘাতকতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%