০৪:২৩ পি.এম
বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবার আম্পায়ারিংয়ে ধারাবাহিক সুনাম ও নির্ভুল সিদ্ধান্তের জন্য পুরস্কার পাচ্ছেন। তিনি বর্তমানে ভারতের চলমান একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে সৈকত বিশ্বের প্রভাবশালী দলগুলোর ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে নিয়মিত ডাক পাচ্ছেন। তার পূর্বের অভিজ্ঞতার মধ্যে রয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি, ভারত-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজ এবং ভারত-নিউজিল্যান্ড সিরিজের মতো হাইভোল্টেজ সব ম্যাচে মাঠ ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন। এমনকি ঐতিহ্যবাহী অ্যাশেজে আম্পায়ারিংয়ের গৌরব অর্জন করতেও সক্ষম হয়েছেন এই বাংলাদেশি।
২০২৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের যশস্বী জয়সওয়ালকে দেওয়া তার একটি ‘সাহসী’ আউটের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতার নীতি অনুসরণ করে ভারতের ম্যাচগুলোতে নিয়মিত ও বিশ্বস্ত মুখ হিসেবে উঠে এসেছেন অভিজ্ঞ এই বাংলাদেশি আম্পায়ার।
আরও পড়ুন: ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন