০১:০০ এম
চুয়াডাঙ্গার কুতুবপুর এলাকার একটি খালের পাশে উদ্ধার করা হয়েছে একটি অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ। শুক্রবার রাতে, ১২ জুন, পৌনে ১১টার দিকে কুতুবপুর গ্রামের অর্জুন খালের পাশে মরদেহের অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় তথ্য অনুসারে, শুক্রবার রাতে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে দ্রুত খবর দেয়। মরদেহটির কোমড় থেকে দেহের নিচের অংশ পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মৃত ব্যক্তি পুরুষ। তার শরীরে জিন্স প্যান্ট পরিহিত ছিল।
লাশটি অর্ধগলিত হওয়ার কারণে এবং মাথার অংশ না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে মরদেহের ওপরের অংশ গলে গেছে অথবা হত্যার পর দ্বিখণ্ডিত করে অন্য কোথাও ফেলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন