০৫:৩১ পি.এম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের ফলস্বরূপ রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএসের
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪৪৩৯ পিস ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জারসহ নানা সরঞ্জামও জব্দ করা হয়েছে।
এসময় দু’জন ভিকটিমও উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন