প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সদস্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর সকাল ৬টা ৩৯ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটের মধ্যে সদর দক্ষিণ উপজেলার বাতাবাড়িয়া এলাকায় আইরিশ হোটেলের সামনে মহাসড়কে ব্যানার নিয়ে মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: যুবলীগের পূর্ব জোড়কানন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য আ. মালেক, যুবলীগ সদস্য মফিজুল ইসলাম, ছাত্রলীগের হাবিবুর রহমান রাসেল, যুবলীগের আবু বকর সিদ্দিক সোহাগ এবং স্বেচ্ছাসেবক লীগের মো. খোকন মিয়া।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় ২৩ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন