০৪:৫৪ পি.এম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জামায়াত-শিবিরের কর্মী হলেই জান্নাত মিলবে না। সৎ কাজের মধ্য দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে।’
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশের যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গত ৫০ বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের মাধ্যমে দেশকে পেছনে টেনে ধরা হয়েছে। দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর অত্যাচার চালানো চাঁদাবাজদের কোনো ঠাঁই এই স্বাধীন বাংলাদেশে হবে না।’
আরও পড়ুন: চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টের স্থগিতাদেশ
শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘ঠেলাগাড়িচালক বা টং দোকানদারদের কাছ থেকেও চাঁদাবাজি চলছে। মেহনতি মানুষের অভিশাপই এসব চাঁদাবাজদের ধ্বংসের কারণ হবে। যেমনটা স্বৈরাচারী আওয়ামী লীগের হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ ক্রমাগত সামনের দিকে এগিয়েছে। অথচ আমাদের দেশে বারবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। কোনো জাতি পেছনের দিকে তাকিয়ে এগোতে পারে না, তাকে সামনের দিকেই তাকাতে হয়।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডিগ্রির সার্টিফিকেট থাকলেই যেমন যোগ্যতা ছাড়া চাকরি হয় না, তেমনি জামায়াত বা শিবিরের কর্মী কিংবা সাথী সদস্য পদ পেলেই জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যায় না। জান্নাতের টিকিট কাজের মাধ্যমে নিশ্চিত করতে হয়।’
যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।
আরও পড়ুন: ২২ বছর পর চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন