০৭:৪৪ পি.এম
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পালিত হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকাল ৯টায় পিজিআর সদর দপ্তরে গেলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআর’র কমান্ডার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
আরও পড়ুন: পিরোজপুরে সুপারী বাগানে মিলল কৃষকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
অনুষ্ঠানস্থলে রাষ্ট্রপতি পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
পরে রাষ্ট্রপতি সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর গার্ডস সদস্যদের উদ্দেশ্যে দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যের সূচনা করে তিনি পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।
তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন এবং ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বরণকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫ জন শহীদসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রয়াত সকল সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে পিজরাজ সদস্যদের আরো দক্ষ ও পেশাগতভাবে আধুনিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে আত্মনিয়োগ করার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল সংসদে উত্থাপন: শিক্ষামন্ত্রী
এরপর দুপুর ১২ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দপ্তরে আসলে সেনাবাহিনী প্রধান এবং পিজিআর’র কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। এসময় প্রধানমন্ত্রীকে পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে তিনি উপস্থিত অতিথিবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি পিজিআর সদস্যগণ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ গ্লোবাল সাউথের নেতৃত্ব চায়: সাইমুম পারভেজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন