ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এটি শ‌নিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দেশ‌টির প্রেসিডেন্টের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রেসিডেন্ট খলিলুর রহমানকে আন্তরিক উষ্ণ অভ্যর্থনা জানান এবং ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম

সাক্ষাৎকালে তারা বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষার ক্ষেত্রের সুবিধা এবং মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার পন্থা নিয়ে আলোচনা করেন।

দুই পক্ষ একে অপরের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের কথা তুলে ধরে পারস্পারিক সুবিধা ও স্বার্থের ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

 

ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের পর আন্দোলনের কারণে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পরই প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

বর্তমান সময়ের জন্য প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দায়িত্বটি গ্রহণের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকারকে দলীয়ভাবে পরিচালনার ব্যবস্থা করেছে বিএনপি: আখতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


স্থানীয় সরকারকে দলীয়ভাবে পরিচালনার ব্যবস্থা করেছে বিএনপি: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন না দেয়ার মাধ্যমে, দলীয় ব্যক্তিদের বসিয়ে, দলীয়ভাবে পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি শনিবার (২৫ জুলাই) বিকেলে ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত জুলাই শ্রমিক জাগরণ শীর্ষক আলোচনা সভায় এ বিষয়ে মন্তব্য করেন।

আখতার হোসেন আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা না থাকলে, দলের মাধ্যমে নিয়োগ প্রদান করা হলে গণতন্ত্রের সুরক্ষা সম্ভব নয়।

এই সভায় ‘জাতীয় রিক্সা ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশও ঘটে। অনুষ্ঠানে শ্রমিকদলের বিভিন্ন নেতারা তাঁদের বক্তব্যে সংসদে শ্রমিকদের নিয়ে আলোচনা কম হওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ উত্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

রাজশাহী জেলায় সাত দিনব্যাপী বিশেষ অভিযানের পঞ্চম দিনে জেলা পুলিশ মাদকদ্রব্য উদ্ধারের সঙ্গে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ জুলাই) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটটি থানাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিআইজি মো. আশিক সাঈদের নির্দেশনায় এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এই সাত দিনব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে।

এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়েছে এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে। এই সময়ে মাদক সংশ্লিষ্ট অভিযোগে চারজনকে এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ধারাবাহিকভাবে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: ফেঁসে যাচ্ছেন চুপ্পু, তদন্তে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: ফেঁসে যাচ্ছেন চুপ্পু, তদন্তে দুদক

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির সঙ্গে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স জড়িত ছিলেন। যদিও জেএমসি বিল্ডার বিতির্কিত ব্যবসায়ী ও হাসিনা আমলের অর্থ পাচারের অলিগার্ক এস আলমের মালিকানাধীন কোম্পানি, শেয়ারের অধিকারী ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু।

ইতোপূর্বে হাইকোর্টের একটি বেঞ্চ এই বিষয়টি নিয়ে অনুসন্ধান ও তদন্তের নির্দেশনা দেয়। শনিবার, হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে। জেএমসি বিল্ডার্স কোম্পানির অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনায় সাহাবুদ্দিন চুপ্পু জড়িত ছিলেন। এ শেয়ার কেনার অর্থ এস আলমের দখলকৃত ইসলামি ধারার আরেক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে লুট করা হয়। এই ভুয়া কোম্পানি জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবেই সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই সময় ব্যাংকটি থেকে লুটপাট করা হয় বিপুল অর্থ। বিএফআইইউ’র তদন্তে এসব তথ্য উন্মোচিত হয় এবং সাহাবুদ্দিন চুপ্পুসহ কোম্পানির অন্যান্য সদস্যদেরও অভিযুক্ত করা হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট দুদককে নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%