০৬:৩৩ পি.এম
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই।
তিনি এক ভাষণে বলেন, দখলদারত্বের অবসান, অন্যায় ও আগ্রাসনের সমাপ্তি, প্রকৃত ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করে একটি ন্যায্য শান্তি স্থাপন না হলে স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা কিংবা জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
আল-সিসি উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের স্থায়ী সমাধান নিহিত রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক শান্তি চুক্তিতে। তাঁর মতে, যদি ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত হয়, তবে এই অঞ্চলের মানুষ স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাসের সুযোগ পাবে।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুতিদের
১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র ছিল মিসর। প্রেসিডেন্ট আল-সিসি সেই প্রসঙ্গও তুলে ধরেন।
এছাড়া, আল-সিসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে হবে। তিনি উল্লেখ করেন যে, ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা।
আরও পড়ুন: কোস্টগার্ড ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন