০২:৩৩ পি.এম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে ১৪ বছরের নিচে কোনো শিশু বাসাবাড়িতে কাজ না করে। তিনি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল উল্লেখ করেন, ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে বাসাবাড়িতে কাজের জন্য নিয়োগ না দেওয়ার বিষয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব গ্রহণ করতে হবে। শিশুদের সুরক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, ওসি বাবলুর রহমান ও টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার
তিনি বলেন, শিশু নির্যাতনের ঘটনায় অনেক সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। এই ধরনের অপরাধ বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
পথশিশুদের বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, পথশিশুরাও একটি ভালো জীবনের অধিকারী। তাদের ধীরে ধীরে পথ থেকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিওগুলোকেও এগিয়ে আসতে হবে।
তিনি সরকারের বিভিন্ন উদ্যোগকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান।
আরও পড়ুন: ঈদের আগেই সারা দেশে চালু হচ্ছে অভিন্ন টোল সংগ্রহ ব্যবস্থা
সংলাপে শিশুশ্রম নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা শিশুশ্রম ও শিশু সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও তথ্য উপস্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন