০৪:৫৮ পি.এম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অনার্সে বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয় বাদ পড়ার খবরকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে উড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, "আমার জানামতে, এরকম কোনো আলোচনা হয়নি।" শিক্ষামন্ত্রী আরও বলেন, "বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি। আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই নিউজ কোথা থেকে আসল।"
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন।
এদিন একটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, "দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিক্ষা কাঠামোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।" নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে বলে জানানো হয়। একই ধরনের খবর আরো কয়েকটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, "অনার্স কোর্স কমিয়ে আনা বা কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই।"
তিনি আরও বলেন, "আমরা কারিগরিকে ইম্পোর্টেন্স দিচ্ছি। আমরা আধুনিক করছি। আমরা মোর সাবজেক্ট যেগুলি মার্কেট ডিমান্ড রয়েছে, সেগুলিকে আমরা দেখছি; সেতো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে— এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।"
এহছানুল হক মিলন একবাক্যে বলেছেন, "মার্কেট ডিমান্ড অনুযায়ীতো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রতিটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। কিন্তু বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে... এমন কথা কোথাও হয়নি।"
এদিকে, এদিন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।"
আরও পড়ুন: ৩ কোম্পানি থেকে এলএনজি কেনার সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন