০৭:১৬ পি.এম
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহ'র সদর দফতরে হামলা চালানোর দাবি করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
রোববার (৭ জুন) একটি প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য জানায়।
গতকাল শনিবার, এক বিবৃতিতে আইডিএফ জানায়, বৈরুতের দাহিয়েহ এলাকায় হামলা চালানো হয়। অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
আরও পড়ুন: আ. লীগের চক্রান্ত রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান গণসংহতি আন্দোলন
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লাহ'র হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হিজবুল্লাহ'র পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন