ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সর্বোচ্চ সাফল্যে চোখ মেক্সিকোর


সর্বোচ্চ সাফল্যে চোখ মেক্সিকোর

উত্তর আমেরিকার অন্যতম শক্তিশালী ফুটবল পরাশক্তি মেক্সিকো জাতীয় ফুটবল দল, যারা ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে।

বর্তমানে দলটি অভিজ্ঞ কোচ ⁠জাভিয়ের আগুইরের অধীনে চমৎকার ফর্মে রয়েছে।

কনকাকাফ অঞ্চলের অন্যতম সফল দল হিসেবে রেকর্ডসংখ্যক কাপ জিতেছে তারা এবং বর্তমানে কনকাকাফ চ্যাম্পিয়নও।

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

মেক্সিকো ফুটবলের ইতিহাসে হুগো সানচেজ, রাফায়েল মার্কেজ, হাভিয়ের ‘চিচারিতো’ এরনান্দেস এবং গিয়ের্মো ওচোয়া সবচেয়ে বড় তারকা।

এই তারকারা বিশ্বমঞ্চে আলো ছড়ালেও, দেশের জন্য কেবল আঞ্চলিক কনকাকাফের ট্রফি জয়েই সীমাবদ্ধ ছিলেন।

তবে এবার দেশটি বেশ কিছু তরুণ তারকায় আশা দেখছে, স্বাগতিক হিসেবে সর্বোচ্চ সাফল্য অর্জনে। সান্তিয়াগো গিমেনেজ ও এডসন আলভারেজের দিকে তাকিয়ে থাকবে পুরো মেক্সিকো।

মেক্সিকো জাতীয় ফুটবল দলের কোচ : জাভিয়ের আগুইরে। অধিনায়ক : এডসন আলভারেজ।

আরও পড়ুন: ‘স্থানীয় উৎপাদনই বাংলাদেশের অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা’

বিশ্বকাপ ইতিহাস: সেরা সাফল্য হল ১৯৭০ এবং ১৯৮৬ সালে কোয়ার্টার ফাইনাল। সর্বশেষ : ২০২২ বিশ্বকাপে তারা দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল। প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছে উরুগুয়েতে অনুষ্ঠিত ১৯৩০ সালে। মোট ১৮ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে তারা। বর্তমানে ফিফা রাঙ্কিংয়ে তারা ১৫ নম্বরে রয়েছে।

বিশ্বকাপের গ্রুপ এ-তে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে মেক্সিকো।

খেলার সময়সূচি:

১১ জুন : মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি)।

আরও পড়ুন: বাংলাদেশ পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে

১৮ জুন : মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা)।

২৪ জুন : মেক্সিকো বনাম চেক প্রজাতন্ত্র (এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি)।

মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক : রাউল রাঙ্গেল (গুয়াদালাহারা), গিয়েরমো ওচোয়া (এএল লিমাসোল), কার্লোস অ্যাসেভেডো (সান্তোস লাগুনা)।

আরও পড়ুন: কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

ডিফেন্ডার : হোর্হে সানচেজ (পিএওকে), ইজরায়েল রেয়েস (ক্লাব আমেরিকা), সিজার মন্টেস (লোকোমোটিভ মস্কো), জোহান ভাসকেজ (জেনোয়া), জেসুস গ্যালার্দো (টোলুকা), মাতেও শ্যাভেজ (এজেড)।

মিডফিল্ডার : এরিক লিরা (ক্রুজ আজুল), অরবেলিন পিনেদা (এইকে অ্যাথেন্স), আলভারো ফিডালগো (রিয়াল বেটিস), রবার্তো আলভারাদো, ব্রায়ান গুতেরেস, লুইস রোমো (গুয়াদালাজারা), এডসন আলভারেজ (ওয়েস্ট হ্যাম), ওবেদ ভার্গাস (অ্যাটলেটিকো মাদ্রিদ), গিলবার্তো মোরানা (তিউনি) এবং লুইজোয়ানা (তবে)।

ফরোয়ার্ড : সেজার হুয়ের্তা (আন্ডারলেখ্ট), অ্যালেক্সিস ভেগা (টোলুকা), জুলিয়ান কুইনোনেস (আল-কাদসিয়া), গুইলার্মো মার্টিনেজ (ইউএনএএম), আরমান্ডো গঞ্জালেজ (গুয়াদালাজারা), সান্তিয়াগো গিমেনেজ (এসি মিলান), রাউল জিমেনেজ (ফুলহাম)।

আরও পড়ুন: এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপির এমদাদ হোসেন আখন্দ বহিষ্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ১১ রানে হারল আইরিশদের বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


বাংলাদেশ ১১ রানে হারল আইরিশদের বিপক্ষে

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল। এই ম্যাচে টাইগ্রেসরা আইরিশদের বিপক্ষে ১১ রানে পরাজিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ আগে ব্যাট করে আয়ারল্যান্ডকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল। জবাব দিতে গিয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশ দলের জ্যোতিরা ১৩২ রান সংগ্রহ করে। এর ফলে আইরিশরা ১১ রানে জয়লাভ করে।

সহজ লক্ষ্য রান তাড়াতে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম ওভারে কোনো রান না করেই ওপেনার দিলারা আক্তারকে হারায়। এরপর দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৭৭ রানের জুটি গড়েন।

ব্যক্তিগত অর্ধশতক পূরণ করতে সক্ষম হন জুয়াইরিয়া। তিনি ৩৮ বল খেলে ৫০ রানে আউট হন। অন্যদিকে, শারমিন ৪০ বল খেলে ২৭ রানে বিদায় নেন।

এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন জ্যোতি এবং স্বর্ণা। তবে কেউই দলকে জয় এনে দিতে সক্ষম হননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ রান এবং স্বর্ণা ১২ রান করেন। বাকিরা সবাই দুই অঙ্কের রান পর্যন্ত যেতে পারেননি।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে গিয়ে আইরিশদের শুরুটা ভালো হয়নি। প্রথম চার ওভারে তারা দুই ওপেনারকে হারায়। অ্যামি হান্টার ১৯ রান করেন। আলানা ডালজেল কোনো রান পাননি।

আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাকিরা কেউ বিশের কোটা ছোঁয়া পর্যন্ত পৌঁছাতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় কৃষক দল নেতার বিরুদ্ধে থানার মধ্যে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


ভাঙ্গায় কৃষক দল নেতার বিরুদ্ধে থানার মধ্যে মারধরের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় থানার মধ্যে এক কৃষক দল নেতাকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন মোল্লা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই নেতার নাম ফারদিন হাসান ওরফে উজ্জ্বল (৩২)।

তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ফারদিন হাসান ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী মহল্লার বাসিন্দা। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও মিছিল করেছেন ওই কৃষক দল নেতার সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

ফারদিন হাসান বলেন, “আমি আমার প্রতিবেশীকে খাবার ও ওষুধ দেওয়ার জন্য থানার ভেতরে গিয়েছিলাম। তখন এসআই মো. কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কে?’ আমি বলি, যাকে ধরে এনেছেন সে আমার এলাকার ভাই হয়। এই কথা শোনার পরপরই তিনি আমাকে মারধর করেন।”

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, ‘গতকাল রাতে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসানের প্রতিবেশীকে পুলিশ আটক করলে তিনি খোঁজ নিতে যান। সেখানে এসআই কবির মোল্লা তাকে মারধর করেছেন বলে জানতে পেরেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়ে জানতে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘গতকাল একটি ঘটনায় ফারদিন হাসান থানায় এলে তার সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে মারধর করা হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ার দিপু বলেন, ‘অভিযাগটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় জুলাইযোদ্ধা মুনীর হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


বগুড়ায় জুলাইযোদ্ধা মুনীর হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মুনির হত্যা মামলায় পুলিশ আবু তাহের রানাকে (৪৩) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবু তাহের রানা তালোড়া পৌর এলাকার স্বর্গপুর মহল্লার জাফর আলী মন্ডলের ছেলে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানিয়েছেন, তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আবু তাহের রানাকে জুলাইযোদ্ধা মুনির হত্যা মামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক রাতে খবরটি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে রয়েছেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং স্থানীয় যুবদল নেতা মো. মাসুম।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাক জালকুড়ি দশপাইপ এলাকায় তাদের চাপা দেয়। এই ঘটনায় ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, জালকুড়ি দশপাইপ এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু ঘটেছে। তাদের পরিচয় নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাভিত্তিক শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং অভিবাবকেরা ঘটনাস্থলে এসে ভিড় করেন। তাদের অকাল মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%