ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল


রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেছে। এ নিয়ে ৯৯ বার পিছিয়েছে আলোচিত মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। আদালত আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়নি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত এ ঘটনায় দেশের ভেতরে থাকা কোনো চক্রের সহায়তায় অর্থ পাচার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।

আরও পড়ুন: মূলধন ফিরে পেতে প্রয়াত এনজিও কর্মকর্তার স্বজনদের বিরুদ্ধে আইনি নোটিশ

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।

পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করে আসছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। বারবার তারিখ পেছানোয় মামলাটির তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে ১৬ হাজার চারা গাছ রোপণের উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিভাগীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন সড়কে এসব গাছ লাগানো হবে। এরই অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের একটি সড়কের দুই পাশে ১ হাজার ২০০ গাছ রোপণ করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকালল ৫টায় বরিশাল–পিরোজপুর আরএইচডি (গাবখান ব্রিজ) গুয়াটন বাজার ভায়া শেখেরহাট ইউপি সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন,সিভিল সার্জন ডা. মো. হুমাযুন কবির, এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।

ঝালকাঠি এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (BDIRWSP) আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সড়কের দুই পাশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়াল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ঢাকা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়াল গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে।

গ্রেফতারটি ঘটেছে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায়, যখন তাকে রাজধানীর বনানী এলাকা থেকে আটক করা হয়।

এই তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমের কাছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের স্ত্রীর ফেসবুক পোস্টে ক্ষমতা ও পরিবর্তনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ইশরাকের স্ত্রীর ফেসবুক পোস্টে ক্ষমতা ও পরিবর্তনের আলোচনা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ক্ষমতা, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে নিজের ফেসবুক থেকে একটি পোস্ট প্রকাশ করেছেন।

পোস্টটিতে তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের প্রখ্যাত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) নুসরাত খানের পোস্টের বাংলা অর্থ হলো, ‘ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা মূলত সেটিই।’

ব্যারিস্টার নুসরাত খানের এই পোস্টে ক্ষমতার প্রকৃত অর্থ এবং সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি উদ্ধৃতিটির সাথে ইশরাক হোসেনের একটি ছবি যুক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে দেলাওয়ার হোসেনের পক্ষে শ্রমিক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে দেলাওয়ার হোসেনের পক্ষে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেনের সমর্থনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী স্বৈরাচারের নির্যাতনের শিকার দেলাওয়ার হোসেন জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবেন।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সোমবার অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, রংপুর বিভাগের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল মামুন ইসলাম এবং ৩ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদ।

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

আতিকুর রহমান বলেন, ‘দেলাওয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক নির্যাতনের শিকার হন। ওই সময়ে দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে দুই শতাধিক মামলা দেওয়া হয় এবং ৫৭ দিন রিমান্ডে রেখে নির্যাতন করা হয়। তাকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘যিনি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, সেই দেলাওয়ার হোসেন আজ জনগণের সেবায় নিয়োজিত হতে আপনাদের সামনে এসেছেন। ভোটের মাধ্যমে জনগণই এর জবাব দেবেন।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে আতিকুর রহমান অভিযোগ করেন, অতীতে স্বৈরাচারী সরকারের আমলে যারা নির্যাতন ও মামলার শিকার হননি, ভোটারদের উচিত তাদের ভূমিকা নিয়েও বিবেচনা করা।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে সামান্য অর্থ বা উপহার দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হতে পারে। কিন্তু নির্বাচিত হওয়ার পর এসব প্রার্থী জনগণের কল্যাণে অর্থ ব্যয় করবেন কি না, তা বিবেচনা করে ভোট দিতে হবে। তিনি আরো দাবি করেন, বিগত সময়ে বিভিন্ন জনপ্রতিনিধিরা তাদের এলাকার বরাদ্দ ও ব্যয়ের হিসাব সঠিকভাবে প্রকাশ করতেন না।

কৃষকদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘সার বিতরণ ও ডিলার নিয়োগে স্বজনপ্রীতি এবং দলীয়করণের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি অভিযোগ করেন, দলীয় কর্মী ও আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দেওয়ার ফলে সাধারণ কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছে।’ এ ধরনের কর্মকাণ্ড জনপ্রতিনিধিদের জবাবদিহির প্রশ্নকে সামনে নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

আতিকুর রহমান ঠাকুরগাঁওবাসীকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেলাওয়ার হোসেন নির্বাচিত হলে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।’ এ সময় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং দায়িত্বশীল শ্রমিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%