০৮:৪৬ এম
নারীদের স্তন ক্যানসারের পরবর্তী ভয়াবহ রোগ হিসেবে জরায়ুমুখের ক্যানসার বা সার্ভিক্যাল ক্যানসার অন্যতম। যদি প্রাথমিক অবস্থায় রোগটি চিহ্নিত করা যায়, তবে এটি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। ক্যানসার হওয়ার সম্ভাবনা আগে থেকেই চিহ্নিত করা গেলে, সেক্ষেত্রে আগাম সতর্কতা নেওয়া সম্ভব। কিন্তু এই ঝুঁকি সম্পর্কে সচেতনতা এখনও অনেক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এখানে জিনের পরীক্ষার গুরুত্ব অপরিসীম।
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধের উপায় রয়েছে। তবে প্রশ্ন হলো, শুধুমাত্র টিকা গ্রহণ করলেই কি সব বিপদ এড়ানো সম্ভব? চিকিৎসকরা বলছেন, রোগের ঝুঁকি আছে কিনা এবং শরীরে কোনো জিনের পরিবর্তন ক্যানসারের দিকে নিয়ে যাচ্ছে কিনা, তা আগে থেকেই জানলে নিরাপদে থাকা সম্ভব।
কদম ফেলতে হবে কোন বয়স থেকে?
আরও পড়ুন: প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে চীনা যুবক, গোয়ালন্দের তরুণীকে বিয়ে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৩০ বছর বয়সের পর থেকেই জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পেতে শুরু করে। তাই এই বয়সের পর প্রতি ৫ থেকে ১০ বছর অন্তর নির্দিষ্ট কিছু জিনের পরীক্ষা করানো বুদ্ধিমানের কাজ হবে।
যদি কোনো নারীর এইচআইভি পজিটিভ থাকে কিংবা ক্যানসারের পূর্ব ইতিহাস থাকে, তবে তাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। এই ক্ষেত্রে ২৫ বছর বয়সের পর থেকে প্রতি ৩ থেকে ৫ বছর অন্তর এই পরীক্ষাগুলো করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষভাবে এইচপিভি ডিএনএ টেস্টের ওপর গুরুত্বারোপ করেছে। গবেষকেরা আরও কিছু জিন পরীক্ষার কথা উল্লেখ করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষাগুলো সম্পর্কে:
এইচপিভি ডিএনএ ডিটেকশন টেস্ট: এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য জিন পরীক্ষা। জরায়ুমুখ বা যোনিপথ থেকে সামান্য কোষের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এটি সম্পূর্ণ ব্যথাহীন এবং কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়। মূলত আরটি-পিসিআর যন্ত্রের মাধ্যমে নমুনার বিশ্লেষণ করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভির জিন রয়েছে কিনা, তা দেখা হয়। এই পরীক্ষায় ভাইরাসের ১৪ প্রজাতির উপস্থিতি এবং ঝুঁকিপূর্ণ প্রজাতিটি লুকিয়ে আছে কিনা, তা ধরা পড়ে।
আরও পড়ুন: নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও ভাইরাল সিউলের স্কার্ফ ম্যান
এইচপিভি জিনোটাইপিং টেস্ট: প্রাথমিক পরীক্ষায় যদি ভাইরাস ধরা পড়ে, তবে সেটি কতটা বিপজ্জনক, তা জানার জন্য এই পরীক্ষার প্রয়োজন হয়। ল্যাবে মলিকিউলার বায়োলজি প্রযুক্তির মাধ্যমে ভাইরাসের ডিএনএ গঠন বের করা হয়। ভাইরাসের কোন প্রজাতিটি শরীরে রয়েছে, তা আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব। বিশেষ করে জরায়ুমুখের ক্যানসারের জন্য দায়ী এইচপিভি ১৬ ও এইচপিভি ১৮ প্রজাতির জিন শরীরে রয়েছে কি না, তা এই পরীক্ষায় স্পষ্ট হয়ে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন