০৫:১৪ পি.এম
শেরপুর শহরে জুয়া খেলার অভিযোগে সদর থানা পুলিশ সাত স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার (৩১ মে) গভীর রাতে শহরের মুন্সিবাজার এলাকার সাহেরা প্লাজার চতুর্থ তলায় স্বর্ণ ব্যবসায়ী অনির্বাণ বর্মণের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
জুয়া খেলার সময় তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর তথ্য জানিয়েছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— শহরের নিরুদ সাহার ছেলে সম্মু সাহা (৪৮), পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামের আমীর উদ্দিনের ছেলে মিঠু আহমেদ, শহরের গৃদ্দানারায়ণপুর মহল্লার দুলাল কর্মকারের ছেলে বাসুদেব কর্মকার (৩৫), গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর গ্রামের বাবুল কর্মকারের ছেলে সুজয় কর্মকার (২৮), শ্রীবরদী উপজেলার রানীশিমুল গ্রামের বসন্ত বর্মণের ছেলে অনির্বাণ বর্মণ (৩৫), শহরের রাজভল্লবপুর মহল্লা থেকে হুমায়ুন মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং ঢাকলহাটি মহল্লার নিতাই চন্দ্র দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (৪০)৷
আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে সাহেরা প্লাজার চতুর্থ তলায় অভিযান শুরু করা হয়। এই সময় তাদেরকে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার অবস্থায় আটক করা হয়। পরে জুয়া খেলার আলামতসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনির্বাণ বর্মণের ভাড়া বাসায় নিয়মিত জুয়ার আসর বসত এবং এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন অভিযোগ ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন