১১:৩৮ এম
খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর বিরুদ্ধে। এ সময় প্রতিবাদ করায় সেই ছাত্রীর ওপর হেনস্তা করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল বেলা, বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই ঘটনা। পরে বাসের অন্যান্য যাত্রীদের সহযোগিতায় অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত মোহাম্মদ জসিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তোফায়েল আহমেদের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থী বাসের জানালার পাশে বসে ছিলেন এবং পেছনের সিটে অভিযুক্ত উপস্থিত ছিলেন। সিগারেটের ছাই ফেলার অজুহাতে তিনি শিক্ষার্থীর শরীরে স্পর্শ করেন। প্রতিবাদের কারণে অভিযুক্ত গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
একপর্যায়ে বাসের অন্যান্য যাত্রীরা হস্তক্ষেপ করলে হাটহাজারীতে অভিযুক্তকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে সিএনজিচালিত রিকশায় এসে অভিযুক্ত পুনরায় একই বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীকে আবারও শারীরিকভাবে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি বাসের জানালার পাশে বসেছিলেন। পেছনের বসা ব্যক্তি সিগারেট ফেলার অজুহাতে তার শরীর স্পর্শ করেন। যাত্রীরা প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাকে নানা রকম হুমকি দেন। পরে একবার অভিযুক্তকে বাস থেকে নামিয়ে দেওয়া হলেও ফটিকছড়ি পৌঁছানোর পর তিনি আবার বাসে উঠে এসে তার চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ঘটনাটি হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মাঝামাঝি এলাকায় ঘটে। যাত্রীদের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন