০৫:৫০ পি.এম
গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ওই কমান্ডারের নাম হলো ইয়াহইয়া সাঈদ মোহাম্মদ হামদান। তিনি হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের নুখবা ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের রেইম এলাকায় চালানো হামলার নেতৃত্বে তিনি জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজায় বৃহস্পতিবার পরিচালিত একটি নির্ভুল বিমান হামলায় ইয়াহইয়া সাঈদ মোহাম্মদ হামদানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ওই কমান্ডার সেখানে অভিযান পরিচালনাকারী তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিলেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনগত ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন