১০:৫৮ পি.এম
স্কুলের সময়ের মধ্যে বন্ধুদের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোনারগাঁওয়ে মেঘনা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা সুমন নিহত
বুধবার (১৭ জুন) দুপুরের সময়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয় এবং পরে বিকেল বেলায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুই শিক্ষার্থীর মধ্যে অন্যতম হলো রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মেরাজ হোসেন (১৫)। অন্যজন হলো দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে এবং এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী কায়েস ভূঁইয়া (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে সাত বন্ধু মিলে সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে ঘুরতে আসে। পরে তারা নদীর পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে মেরাজ ও কায়েস পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টা নদীতে তল্লাশি চালানোর পর বিকেলে প্রথমে মেরাজ হোসেনের এবং কিছুক্ষণ পর কায়েস ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরের সালথায় ইতালিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এদিকে মৃত দুই শিক্ষার্থীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, পরিবারের কাউকে না জানিয়ে ছেলেরা বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল। পরে সহপাঠীদের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান। মৃত দুই শিক্ষার্থীর কেউই সাঁতার জানত না বলে দাবি করেছেন স্বজনরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
এ বিষয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতাকে জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন