প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ, ২৯ নভেম্বর, ২০২৬ : বিএনপি আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
আজ রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে পুরাতন বাসস্টেশন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে তারা একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামনুর রশীদ কয়েস।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহীন, আবুল কালাম, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ জেলা বিএনপির ও যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী আগুন সন্ত্রাস চালাচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তার জন্য একটি হুমকি।
তারা আরও বলেন- রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন