০৪:১৮ পি.এম
রাঙামাটিতে পুলিশ বিশেষ অভিযানে ১০ আসামিকে আটক করেছে। সোমবার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল স্হানীয় পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন– ইরফান, হাসান আলী, সুমন, মামুন আলম, সাগর দাশ, বাচা, বুল হাশেম, আমির হোসেন, ফজলে রাব্বী ও প্রদীপ।
আরও পড়ুন: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তাদের মধ্যে চারজনকে ঘোষণা মাদক কারবারি হিসেবে, পাঁচজনকে মাদকসেবী হিসেবে এবং একজনকে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন