০৯:৫১ এম
নওগাঁর মান্দা উপজেলার ঋষিপাড়ায় চলমান এক ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে এবং এ অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনার ভিত্তিতে মান্দা থানার অফিসার ইনচার্জ এবং এস আই আশীষ কুমার সান্যাল এর নেতৃত্বে ২৪ জুলাই ২৬ খ্রিঃ ১৯.৫০ ঘটিকায় মান্দা থানাধীন ০১ নং ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামী স্বপন ঋষি(৩৫), পিতা- শ্রী দুলাল ঋষি, সাং ভারশো ঋষিপাড়া, থানার মান্দা, জেলা নওগাঁ।
অভিযানের সময় পুলিশ সদস্যরা মাটির নিচে বিশেষ কৌশল অবলম্বন করে লুকানো ৮০ লিটার ওয়াস চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করেন। এসব উপকরণ জব্দ তালিকা অনুযায়ী জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
আরও পড়ুন: তালার অডিটোরিয়াম নেশাখোরদের দখলে, সংস্কারের উদ্যোগ নেই
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন