ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের বিমান বদল নিয়ে ইরানের ব্যঙ্গ, ‘শিগগিরই ডাস্টবিনে লুকোবেন’


ট্রাম্পের বিমান বদল নিয়ে ইরানের ব্যঙ্গ, ‘শিগগিরই ডাস্টবিনে লুকোবেন’

তুরস্ক সফর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন বিমান পরিবর্তনের সংবাদ প্রকাশ পেতেই বিশ্ব রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান ট্রাম্পের এই পদক্ষেপটিকে ইরানের সামরিক শক্তির ভয়েই ঘটেছে বলে দাবি করছে এবং এটি নিয়ে তীব্র ব্যঙ্গ-বিদ্রূপও করতে শুরু করেছে ইরান। তেহরান এই ঘটনা মার্কিন প্রেসিডেন্টের জন্য চরম ‘অপমান ও লাঞ্ছনা’ বলে অভিহিত করেছে।

ঘটনার বিশদে জানা গেছে, ট্রাম্প নেটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় অবস্থান করছিলেন। সফরের শেষ দিন মার্কিন গোয়েন্দারা জানতে পারে যে, প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হতে পারে। এটি একটি তাৎক্ষণিক এবং অত্যন্ত নির্ভরযোগ্য হুমকি হিসেবে চিহ্নিত করে ট্রাম্পকে গোপনে একটি ছোট সি-৩২এ বিমানে স্থানান্তরিত করা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক সফরের সময় ট্রাম্প যে হোটেলে ছিলেন, তার অবস্থান এমনকি তিনি যে তলার কক্ষে ছিলেন তা ইরানের কাছে নির্ভুলভাবে জানা ছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর মার্কিন প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

গত ৮ জুলাই তুরস্ক ত্যাগ করার সময় ট্রাম্প ও তাঁর হাতে গোনা কয়েকজন সফরসঙ্গীকে এয়ার ফোর্স ওয়ান থেকে সরানো হয় এবং একটি খাদ্য সরবরাহকারী ট্রাকে করে ছোট বিমানে উঠানো হয়। অন্যদিকে, মূল এয়ার ফোর্স ওয়ানে তবে জ্যেষ্ঠ কর্মকর্তারা, হোয়াইট হাউসের কর্মীবৃন্দ এবং সফররত সাংবাদিকদের নিয়ে আলাদাভাবে উড্ডয়ন করানো হয়।

আরও পড়ুন: জমির প্রকৃত বাজারমূল্য ঠিক করতে নতুন নিয়ম প্রবর্তন

মার্কিন প্রশাসনের এই বিশেষ আতঙ্ক ইতিমধ্যে বিশ্বজুড়ে হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ট্রাম্পের উদ্দেশ্যে মন্তব্য করে লিখেছে, ‘খুব শিগগিরই ট্রাম্প ডাস্টবিনে গিয়ে লুকোবেন।’ তাদের সঙ্গে একটি খাবারভর্তি বাক্সের মধ্যে ট্রাম্পের একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করা হয়, যা ব্যাপকভাবে ভাইরাল হয়। এছাড়া, তেহরানের বিভিন্ন স্থানে টাঙানো বিলবোর্ড ও ম্যুরালে ট্রাম্পের কফিনে শোয়া বা সমুদ্রে ডুবে যাওয়ার ছবি এঁকে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলকে কঠোর বার্তা পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, চলমান যুদ্ধের প্রথম দিনে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তার উত্তরসূরি এবং নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করেছেন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপপরিচালক আলী ওয়ায়েজ এই বিষয়ে মন্তব্য করেছেন, ইরানি কট্টরপন্থীরা যারা দেশটির সর্বোচ্চ নেতা ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই ভয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখে আনন্দ পাচ্ছে। তবে ইরান বিমান পরিবর্তন বা মার্কিন নথির বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি এবং এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এছাড়া, ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অভিযোগ দায়ের করেছিল, যা তেহরান সম্পূর্ণ অস্বীকার করেছে। বর্তমানে পারস্য উপসাগরে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর অচলাবস্থা বিদ্যমান।

আরও পড়ুন: মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষক নূর মোহাম্মদকে হত্যা

২০১৮ সালে ইরাকের আল-আসাদ ঘাঁটিতে ট্রাম্পের গোপন সফরের কথা স্মরণ করে তিনি একবার বলেছিলেন, অন্ধকারের মধ্যে বাতি নিভিয়ে, জানালা বন্ধ করে বিমানে ভ্রমণ করার অভিজ্ঞতা আগে কখনো দেখেননি। সব মিলিয়ে, ইরানের ভয়ে ট্রাম্পের এই নজিরবিহীন ক্যাটারিং ট্রাকে করে বিমান পরিবর্তনের ঘটনা মার্কিন সামরিক ও নিরাপত্তাব্যবস্থার ভাবমূর্তিকে নতুন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ভোররাতে বিএমপির সাঁড়াশি অভিযান, কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বরিশালে ভোররাতে বিএমপির সাঁড়াশি অভিযান, কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে তল্লাশি

বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী নগরীর কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় এ আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমের নেতৃত্বে দক্ষিণ বিভাগ, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সদর দপ্তর বিভাগের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের মূল লক্ষ্য ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি জোরদার করা।

ভোর থেকে পুলিশ সদস্যরা কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও এর আশপাশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে অভিযান ও তল্লাশি চালান। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও পুলিশের তৎপরতা নিয়ে ব্যাপক সাড়া দেখা যায়।

বিএমপি জানিয়েছে, অভিযান চলাকালে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধী ও মাদক সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

তবে এ অভিযানে কাউকে আটক বা কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বাণিজ্য অব্যাহত রাখতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বেড়ে চলেছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ শুক্রবার নিম্নরূপ:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

মালয়েশিয়ান ১ রিংগিত  ৩০ টাকা ০৯ পয়সা

সৌদির ১ রিয়াল  ৩২ টাকা ৭৯ পয়সা

মার্কিন ১ ডলার  ১২২ টাকা ৩৫ পয়সা

ইউরোপীয় ১ ইউরো  ১৪৪ টাকা ২৫ পয়সা

ইতালিয়ান ১ ইউরো  ১৪৪ টাকা ২৫ পয়সা

ব্রিটেনের ১ পাউন্ড  ১৬৬ টাকা ২৪ পয়সা

সিঙ্গাপুরের ১ ডলার  ৯৬ টাকা ২৫ পয়সা

অস্ট্রেলিয়ান ১ ডলার  ৮৬ টাকা ৯০ পয়সা

নিউজিল্যান্ডের ১ ডলার  ৭২ টাকা ০২ পয়সা

কানাডিয়ান ১ ডলার  ৮৭ টাকা ৯৪ পয়সা

ইউ এ ই ১ দিরহাম  ৩৩ টাকা ৪৩ পয়সা

ওমানি ১ রিয়াল  ৩১৮ টাকা

বাহরাইনি ১ দিনার  ৩২৫ টাকা ৯৭ পয়সা

কাতারি ১ রিয়াল  ৩৩ টাকা ৭৭ পয়সা

কুয়েতি ১ দিনার  ৪০০ টাকা ২৬ পয়সা

সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ  ১৪৭ টাকা ৫৬ পয়সা

দক্ষিণ আফ্রিকান ১ রান্ড  ৭ টাকা ৫৮ পয়সা

জাপানি ১ ইয়েন  ০.৭৭৩ টাকা

দক্ষিণ কোরিয়ান ১ ওন  ০.০৮৬৫৭৭৮০ টাকা

ইন্ডিয়ান ১ রুপি  ১ টাকা ২৫ পয়সা

সূত্র: গুগল)

*যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফর নিয়ে কী বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


বাংলাদেশ সফর নিয়ে কী বলল ভারত

ভারতের বিপক্ষে আগামী সেপ্টেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। সিরিজটির সূচি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গত ১১ আগস্ট প্রকাশ করেছে।

এতে বাংলাদেশ-ভারত সিরিজ কার্যত শেষ হয়ে গেছে।

কারণ, সেপ্টেম্বর মাসে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সীমিত সংস্করণের সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা, এ বিষয়টি নিয়ে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

কিন্তু, সিরিজটি খেলতে ভারতকে চলতি মাসের ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল।

এখন এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা মুখ খুলেছেন, তবে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশের সফরের বিষয়টি ভারতের সরকারের অনুমতির ওপর নির্ভর করছে।

তিনি বলেছেন, ‘সরকার অনুমতি দিলে তবেই ভারতীয় দল বাংলাদেশে যাবে। আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। তবে সরকারের অনুমতির পরেই সবকিছু চূড়ান্ত হবে।’

বিসিসিআই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রয়েছে। তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে আমাদের সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে আমরা সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছি। এখনো সিরিজের সূচি ঠিক হয়নি। অনুমতি পাওয়া গেলেই সেটি দ্রুত নির্ধারিত হবে।’

দুই দেশের রাজনৈতিক টানাপোড়ন শুরু হয়েছে সর্বশেষ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে। বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশগ্রহণ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বিদায়ের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করলেন ইউএনও
‎কিশোরগঞ্জের হোসেনপুর থেকে বিদায়ের আগে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীর চলাচলের সমস্যা দেখে তার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
‎
‎শিশুটির নাম রৌজা। সে হোসেনপুর পৌরসভার দ্বীপেশ্বর গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং হোসেনপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
‎
‎বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনওর নজরে আসে, রৌজার চলাচলের জন্য কোনো হুইলচেয়ার নেই। বিদ্যালয়ে আসা-যাওয়া এবং চলাফেরায় তাকে মায়ের ওপর নির্ভর করতে হয়। বিষয়টি জানতে পেরে রৌজার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করার উদ্যোগ নেন তিনি।
‎
‎এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রৌজার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। নতুন হুইলচেয়ার পেয়ে শিশুটির মধ্যে আনন্দের প্রকাশ দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, হুইলচেয়ারটি ব্যবহারের ফলে বিদ্যালয়ে যাতায়াতসহ দৈনন্দিন চলাফেরায় রৌজার ভোগান্তি কিছুটা কমবে।
‎
‎হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হোসেনপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না, সাংবাদিক রফিকুল ইসলাম, মিসবাহ উদ্দিন মানিক, কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুনসহ অন্যান্য সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎উল্লেখ্য, কাজী নাহিদ ইভা হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%