০৩:১৪ পি.এম
রাজশাহী মহানগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়, সময়ের একপর্যায়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (৭ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে মহানগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু নির্মাণে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ভাগ্য
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলে দুর্বৃত্তদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এই সময় তারা গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরপরই র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস গোয়েন্দা ও আভিযানিক দল সেখানে উপস্থিত হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়।
র্যাব-৫ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মোংলা বন্দরে জাহাজ আসা ৪২ শতাংশ কমেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন