০৩:২৫ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রতি আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বিজিবির সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাদের কাজের প্রশংসাও করেন।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
আরও পড়ুন: মুফতি তাকি উসমানির সফরের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ সরকার
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক ড্রোন সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, "সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শাহজাহান চৌধুরীর
এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন