১২:১৮ পি.এম
চলতি বছরের মার্চ মাসে লেবাননে শুরু হয় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত। দফায় দফায় যুদ্ধবিরতির কথা শোনা গেলেও হামলা কিন্তু বন্ধ হয়নি।
এই লাগাতার হামলার ফলে প্রায় প্রতিদিনই প্রাণহানি ঘটছে সেখানকার মানুষের। তবে গত রবিবার ভিন্ন চিত্র দেখা গেছে চার মাস ধরে চলমান এই হামলা পাল্টা হামলার মধ্যে। সেদিন জাতিসংঘ জানিয়েছে, দু’পক্ষের মাঝে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ‘জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের সিদ্ধান্ত জীবন-মৃত্যুর প্রশ্ন’ - গ্রেটা থুনবার্গ
সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতে জাতিসংঘ শান্তিরক্ষীরা প্রথমবারের মতো কোনো বিমান হামলা বা ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত করেনি।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, গত রবিবার ছিল এমন একটি দিন, যেটা সংঘাত শুরু হওয়ার পর প্রথম দিনের মতো দক্ষিণ লেবাননে কোনো ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত হয়নি শান্তিরক্ষীদের দ্বারা। একইসঙ্গে কোনো আকাশ প্রতিরক্ষা প্রতিহত করার ঘটনাও তারা পর্যবেক্ষণ করেনি।
তিনি আরও বলেন, ‘সোমবার সকাল পর্যন্তও এই ধরনের সামরিক কার্যক্রমের অনুপস্থিতি অব্যাহত ছিল।’
এই পরিস্থিতিকে স্বাগত জানিয়ে দুজারিক বলেন, ‘আমরা সংঘাতের এই হ্রাসকে স্বাগত জানাই এবং সেখানে থাকা মানুষের স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।’
আরও পড়ুন: শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
তবে তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএল) এখনো তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক স্থল তৎপরতা পর্যবেক্ষণ করছে। এর মধ্যে রয়েছে সাঁজোয়া যান চলাচল, প্রকৌশল কার্যক্রম এবং বিভিন্ন ধরনের লজিস্টিক কার্যক্রম।
এছাড়া, ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে লেবাননের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও এখনও দেখা যাচ্ছে, যদিও এর মাত্রা আগের তুলনায় কমে এসেছে বলে তিনি জানান।
দুজারিকের তথ্য অনুযায়ী, শনিবার ইউএনআইএফআইএল ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্পর্কিত একাধিক বিমান হামলা এবং মোট ৪৫১টি গোলাগুলির ঘটনা শনাক্ত করেছিল। একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ২০টি ক্ষেপণাস্ত্র বা রকেটের গতিপথও পর্যবেক্ষণ করা হয়েছে।
জাতিসংঘের মতে, সাম্প্রতিক সময়ে সহিংসতা কমে আসার লক্ষণ দেখা গেলেও স্থল পর্যায়ে উত্তেজনা সম্পূর্ণরূপে প্রশমিত হয়নি এবং পরিস্থিতি এখনো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলাকারীর পরিচয় জানা গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
